Current Bangladesh Time
Saturday June ২০, ২০২৬ ১:৩৪ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » বাউফলে চতুর্থ শ্রেণীর এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা
২৫ February ২০২৬ Wednesday ৭:৩৪:৫৩ PM
Print this E-mail this

বাউফলে চতুর্থ শ্রেণীর এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা


অনলাইন নিউজ ডেস্ক:

মোঃ লিটন পোদ্দার (৪০) কে আটক করেছে বাউফল থানা পুলিশ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) বেলা ১২ টার দিকে উপজেলার বগা ইউনিয়নের বালিয়া চাঁদপাল এলাকায় এ ঘটনা ঘটেছে।


আটক লিটন পোদ্দার (৪০) বগা ইউনিয়নের বালিয়া চাঁদপাল গ্রামের মোসলেম পোদ্দারের ছেলে। স্থানীও ও থানা সূত্রে জানা গেছে- শিশুটি নানা বাড়ীতে থেকে বালিয়া চাঁদপাল এলাকার একটি বেসরকারী স্কুলে চতুর্থ শ্রেণীতে পড়াশোনা করছেন। 

ঘটনার দিন দুপুর ১২টার দিকে বিদ্যালয় থেকে বাড়ীতে যাওয়ার পথে স্থানীয় লিটন পোদ্দার শিশুটিকে ফুসলাইয়া বালিয়া গ্রামের কুডু সরদারের বাড়ির বাগানের ভিতরে নিয়ে যায়। ওই সময় শিশুটি চিৎকার করলে তাকে ছেড়ে দেয় লিটন পোদ্দার। 

শিশুটি বাড়ীতে গিয়ে বিষয়টি তার মাকে জানান। পরে তার মা ও গ্রামবাসীদের সহায়তায় লিটন পোদ্দারকে অবরুদ্ধ করে পুলিশ খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।


বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছিদ্দিকুর রহমান জানান, ঘটনার সাথে জড়ীত থাকার অভিঢ়োগে লিটনকে গ্রেফতার করা হয়েছে। মামলাও রুজু হয়েছে। মামলার পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আ.লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে চিরুনি অভিযান, ১৯ নেতাকর্মী গ্রেপ্তার
জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’
লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com