Current Bangladesh Time
Tuesday June ১৬, ২০২৬ ৪:১০ PM
Barisal News
Latest News
Home » আগৈলঝাড়া » বরিশাল » আগৈলঝাড়ায় জামিনে মুক্তি পেয়ে মাথার চুল কেটে কর্মচারীকে নি*র্যা*তন, মালিক গ্রেপ্তার
১ March ২০২৬ Sunday ৭:২৪:০৫ PM
Print this E-mail this

আগৈলঝাড়ায় জামিনে মুক্তি পেয়ে মাথার চুল কেটে কর্মচারীকে নি*র্যা*তন, মালিক গ্রেপ্তার


নিজস্ব প্রতিনিধি:

বরিশালের আগৈলঝাড়ায় মাদক সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তারের পর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারীকে নির্যাতনের অভিযোগে শেখর বসু নামে এক মাছ ঘেরের মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১ মার্চ) সকালে গ্রেপ্তারকৃতকে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে। এ আগে শুক্রবার ভুক্তভোগী কর্মচারী নারায়ন হালদার থানায় লিখিত অভিযোগ দায়েরের পর শনিবার অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

নারায়ন হালদার তার মামলায় অভিযোগে বলেন, ঘের মালিক শেখর বসুকে মাদকের সঙ্গে সম্পৃক্ততা থাকার অভিযোগে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করে। শেখর বসু জেল ছাড়া পেয়ে আমাকে সন্দেহ করে তার ঘের পাড়ের ঘরে আটক করে রশি দিয়ে বেঁধে মারধর করে মাথার চুল কেটে দেয়। মারধরে আমি অসুস্থ হয়ে পানি খেতে চাইলে ঘের মালিক শেখর আমার মুখে প্রসাব করে দেয়। পরে তার মায়ের কথায় আমাকে ছেড়ে দেয়। গুরুতর অসুস্থ অবস্থায় এখনও আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থেকে মামলা দায়ের করেছি।

আগৈলঝাড়া থানার ওসি সুশংকর মল্লিক সাংবাদিকদের বলেন, কর্মচারীকে পাশবিক নির্যাতনের অভিযোগে দায়ের হওয়া মামলা শেখর বসুকে গ্রেপ্তার করা হয়েছে। তাকের আদালতে সোপর্দের পর কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। পুরো ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, গত ৯ ফেব্রুয়ারি শেখর বসুকে মাদকের সঙ্গে সম্পৃক্ততা থাকার অভিযোগে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। শেখর বসু ১২ দিন হাজতবাসের পর গত ২২ ফেব্রুয়ারি জামিনে মুক্তি পান।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com