Current Bangladesh Time
Friday September ১৮, ২০২৬ ৭:৫৮ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » মুলাদী » মুলাদীতে ভ্যানভাড়া নিয়ে ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীদের মারামারি, আহত ৪
৫ March ২০২৬ Thursday ১২:০৬:২৫ PM
Print this E-mail this

মুলাদীতে ভ্যানভাড়া নিয়ে ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীদের মারামারি, আহত ৪


মুলাদী (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের মুলাদীতে ভ্যান ভাড়া নিয়ে কথার কাটাকাটির জেরে ছাত্রদল-যুবদলের নেতা-কর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৪ নেতা-কর্মী আহত হয়েছেন। আজ বুধবার বিকেলে মুলাদী সিনেমা হল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দফা মারামারির ঘটনা ঘটে। এসব ঘটনায় এলাকায় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। 

বরিশাল উত্তর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুলাদী পৌর এলাকার বাসিন্দা শাহ আলম হাওলাদার বলেন, মঙ্গলবার সন্ধ্যার পরে রিকন ব্যাপারী নামের এক যুবদল কর্মী ভ্যানে চড়ার পর ১০ টাকা ভাড়া দেন। ওই সময় ভ্যানচালক ২০ টাকা দাবি করেন। এ নিয়ে ভ্যানে থাকা আরেক যাত্রী ছাত্রদল কর্মী রাজিবের সঙ্গে রিকনের কথার কাটাকাটি হয়। পরে রিকন ব্যাপারী চরডিক্রী এলাকায় রাজিবকে মারধর করেন। আজ বুধবার বিকেলে রিকন ব্যাপারী ও তার লোকজন মুলাদী সিনেমা হলের সামনে গেলে রাজিব ছাত্রদল কর্মীদের নিয়ে তাদের মারধর করেন। 

ছাত্রদলের কর্মী সোহাগ বলেন, বুধবার বিকেলে মারধরে যুবদল কর্মী রিকন ব্যাপারী ও ছাত্রদল কর্মী শওকত আহত হন। পরে তাদের সঙ্গীরা আহত দুজনকে মুলাদী হাসপাতালের ভর্তি করেন। সংবাদ পেয়ে রিকন ব্যাপারীর লোকজন হাসপাতালে গিয়ে সেখানে থাকা ছাত্রদল কর্মী রাজিবের ওপর চড়াও হন। এসময় উভয়পক্ষের আবারও মারামারি বেঁধে যায়। এ ঘটনায় ছাত্রদল কর্মী রাজিব, সাকিব আহত হন। 

এ ব্যাপারে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দীন ঢালী বলেন, ভ্যান ভাড়া নিয়ে বিতর্কের জেরে দুই দফায় মারামারি হয়েছে। আহত নেতা-কর্মীরা মুলাদী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। 

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরাফাত জাহান চৌধুরী বলেন, দুই পক্ষের সংঘর্ষের সংবাদ পেয়ে পুলিশ হাসপাতালসহ বিভিন্নস্থানে অবস্থান করছে। এ ঘটনায় রাত ১০টা পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ঝুঁকিপূর্ণ বাঁক, বাড়ছে দুর্ঘটনা
আইনশৃঙ্খলা বাহিনী আগের চেয়ে ভালোভাবে দায়িত্ব পালন করছে:বরিশালে সোহেল মঞ্জুর
যেসব কারণে বরিশালের নদ-নদীতে মিলছে না ইলিশ 
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা গণপূর্ত প্রতিমন্ত্রীর
অধিকাংশ প্রাথমিক বিদ্যালয় ভবন জরাজীর্ণ: বরিশালে মৃত্যুঝুঁকি নিয়ে ক্লাসে লাখো শিশু
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com