Home » পটুয়াখালী » বাউফল » বাউফলে আগুনে পুড়ে ছাই হতদরিদ্র তিন পরিবারের বসতঘর
৭ March ২০২৬ Saturday ১২:৪৫:৫৯ PM
বাউফলে আগুনে পুড়ে ছাই হতদরিদ্র তিন পরিবারের বসতঘর
অনলাইন নিউজ ডেস্ক:
পটুয়াখালীর বাউফল উপজেলায় অগ্নিকাণ্ডে হতদরিদ্র তিন পরিবারের তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ঘরের কোনো মালামালই রক্ষা করতে পারেনি। শুক্রবার (৬ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কায়না গ্রামের মৃধা বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন কৃষক রুহুল ও তার চাচাতো ভাই মৃত ফরহাদের পরিবার এবং দিনমজুর মোতালেবের পরিবার। তবে এখনো ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করা যায়নি। বাউফল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর সাব্বির হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই তিনটি বসতঘর পুড়ে যায়। দ্রুত ব্যবস্থা নেওয়ায় আগুন আশপাশের অন্যান্য স্থাপনায় ছড়িয়ে পড়া থেকে রক্ষা করা সম্ভব হয়েছে। তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প