Current Bangladesh Time
Friday June ১৯, ২০২৬ ১:০৫ PM
Barisal News
Latest News
Home » কলাপাড়া » পটুয়াখালী » কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার
৯ March ২০২৬ Monday ৭:৪৬:৪৫ PM
Print this E-mail this

কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার


সৈয়দ মো. রাসেল, কলাপাড়া.পটুয়াখালীর কলাপাড়ায় একটি বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার করেছে এনিমেল লাভার্স অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা।

সোমবার বিকালে পৌর শহরের সবুজবাগ সংলগ্ন এলাকার একটি বাসা থেকে আহত অবস্থায় পাখিটি উদ্ধার করা হয়। এর আগে গতকাল ওই এলাকার বিলকিচ জাহান নামের এক নারী তার বাড়ির ছাদ থেকে পাখিটি উদ্ধার করে প্রানীকল্যান ওই সংগঠনটির সদস্যদের খবর দেয়।

পাখিটির ডান পাখায় ক্ষত থাকায় পাখিটিকে উপজেলা প্রানী সম্পদ কার্যালয় থেকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। পাখিটি পুরোপুরি সুস্থ হলে বন বিভাগের সহায়তায় অবমুক্তের কথা জানিয়েছেন সংগঠনটির সদস্যরা।

নিশাচর পেঁচা প্রজাতির ব্রাউন বুবক বা বাদামী বুবকের চোখ অনেক বড় এবং হলুদ। বড় বড় চোখে চাহনির কারণে অনেক প্রাণী পাখিটিকে ভয় পায়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com