বরিশালে সিটি করপোরেশনের নতুন প্রশাসক শিরিনের দায়িত্বভার গ্রহণ
নগর প্রতিনিধি:
বরিশালে সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন দায়িত্বভার গ্রহণ করেছেন। নতুন এ প্রশাসক বলেছেন, আমি প্রশাসক নয়, জনগণের সেবক হতে চাই। এজন্য দরকার সবার সহযোগিতা।
আজ (সোমবার, ১৬ মার্চ) দুপুর ১২টায় বরিশাল সিটি করপোরেশনের নগর অডিটোরিয়াম ভবন চত্বরের নিজ কার্যালয়ে দায়িত্ব গ্রহনের আগে সুধী সমাবেশে এসব কথা বলেন তিনি।
নতুন এ প্রশাসক বলেন, ‘সবার সহযোগিতা ও পরামর্শ নিয়ে একটি সুন্দর সিটি করপোরেশন গড়তে চাই। তবে সবাইকে আন্তরিকভাবে সহযোগিতা করতে হবে।’
এসময় তিনি প্রধানমন্ত্রী কর্তৃক বরিশাল সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ঈদ উপহার দেয়ার কথা উল্লেখ করেন। পরে নিজ কক্ষে সিটি করপোরেশনের আগের প্রশাসকের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহন করেন।
সেখানে আরও উপস্থিত ছিলেন বরিশালের পুলিশ কমিশনার, ডিআইজি, র্যাবের সিও, বিএনপির জেলা ও মহানগরের সভাপতি-সাধারণ সম্পাদকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা