পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের ভিড় বাড়ছে বরিশাল নদীবন্দরে। তবে অভিযোগ উঠেছে মাঝনদীতে ধীরগতিতে লঞ্চ চালানো এবং ঘাটে এসে বাড়তি ভাড়া আদায়ের প্রতিবাদ করায় পারাবত-১১ লঞ্চের স্টাফদের মারধরের শিকার হয়েছেন সাধারণ যাত্রীরা।
বুধবার (১৮ মার্চ) রাত পৌনে ৮টার দিকে বরিশাল লঞ্চঘাটে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী যাত্রীদের অভিযোগ, ঢাকা থেকে সকাল ১১টায় ছেড়ে যাওয়া স্পেশাল সার্ভিসের লঞ্চটি ধীর গতিতে চলছিল।যাত্রীরা মাস্টারের কাছে কারণ জানতে চাইলে স্টাফরা অশোভন আচরণ শুরু করেন। ঘাটে নামার সময় নির্ধারিত ভাড়া ৩৫০ টাকার বদলে অতিরিক্ত ১০০ টাকা দাবি করা হয়। প্রতিবাদ করলে স্টাফরা সংঘবদ্ধ হয়ে নারী ও শিশুসহ যাত্রীদের ওপর হামলা চালান, ফলে কয়েকজন আহত হন।
নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের বরিশালের সহকারী পরিচালক মোহাম্মদ সলেমান বলেন, ঘটনার তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।আইন-শৃঙ্খলা বাহিনীও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
এই ঘটনায় পারাবত লঞ্চ কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। যদিও নৌপরিবহণ বিভাগ ও বিআইডব্লিউটিএ আশ্বাস দিয়েছেন, ঈদকালীন যাত্রী নিরাপত্তা ও সঠিক ভাড়া নিশ্চিত করতে যথাযথ পদক্ষেপ নেবে তারা।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা