Home » বরিশাল » বাবুগঞ্জ » বাবুগঞ্জে চাঁদপাশা ইউনিয়ন যুবদলের নতুন কমিটি ঘোষণা সভাপতি শাহাজুল সম্পাদক মাসুদ রাড়ী
২৯ March ২০২৬ Sunday ৮:২৪:২৩ PM
বাবুগঞ্জে চাঁদপাশা ইউনিয়ন যুবদলের নতুন কমিটি ঘোষণা সভাপতি শাহাজুল সম্পাদক মাসুদ রাড়ী
বাবুগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বাবুগঞ্জ উপজেলা শাখার অধীনে ৪নং চাঁদপাশা ইউনিয়ন যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। মোঃ শাহজুল ইসলামকে সভাপতি এবং মোঃ মাসুদুর রহমান (মাসুদ রাড়ি)কে সাধারণ সম্পাদক করে এই কমিটি অনুমোদন দেয়া হয়।
রবিবার (২৯ মার্চ) জাতীয়তাবাদী যুবদল বাবুগঞ্জ উপজেলা শাখার আহবায়ক মোঃ রকিবুল হাসান খান রাকিব ও সদস্য সচিব এবায়দুল হকের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয় সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে ।
এদিকে নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
ইউনিয়ন যুবদলের নতুন কমিটির সভাপতি মোঃ শাহজুল ইসলাম বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতেগড়া একটি বড় দল। দ্রুত সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। তবে কাউকে বাদ দিয়ে নয়। সবাইকে নিয়ে ওই কমিটি গঠন করা হবে।
উক্ত অনুমোদিত কমিটি আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশনা প্রদান করেন উপজেলা যুবদলের আহবায়ক ও সদস্যসচিব।
বাবুগঞ্জ উপজেলা যুবদলের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে এবং তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম জোরদার হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা