Home » বরিশাল » বরিশাল সদর » আত্মশুদ্ধি সমাজ ও রাষ্ট্রের উন্নতির মূল চাবিকাঠি : ড. খালিদ হোসেন
২ April ২০২৬ Thursday ৯:১৭:১৮ PM
আত্মশুদ্ধি সমাজ ও রাষ্ট্রের উন্নতির মূল চাবিকাঠি : ড. খালিদ হোসেন
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি :
সাবেক অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ব্যক্তি পরিবর্তনের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের কাঙ্ক্ষিত ইতিবাচক রূপান্তর সম্ভব। তিনি বলেন, আত্মশুদ্ধ মানুষ তার পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়বদ্ধ থাকে এবং দুর্নীতি, অন্যায় ও বিশৃঙ্খলা কমিয়ে সামাজিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে বরিশালে চরমোনাই মাহফিলের দ্বিতীয় অধিবেশনে এক বক্তব্য তিনি এ কথা বলেন ।
ড. খালিদ হোসেন বলেন, সুস্থ সমাজ গঠনের জন্য প্রথমে নিজেকে পরিবর্তনের মানসিকতা গড়ে তুলতে হবে। নিজেকে সংস্কার করলেই পরিবার, সমাজ ও রাষ্ট্রে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। ব্যক্তি পর্যায়ে নৈতিকতা ও চরিত্রের অভাব বর্তমান সমাজের নানা সংকটের মূল কারণ। তাই আত্মশুদ্ধি বা আত্মসমালোচনার চর্চা ছাড়া সমাজে শান্তি ও সহনশীলতা প্রতিষ্ঠা করা কঠিন।
তিনি বলেন,মানুষ যদি নিজের ত্রুটি নিজে দেখতে শেখে, তবে অন্যের সমালোচনার প্রবণতা স্বাভাবিকভাবেই হ্রাস পায় এবং সমাজে সহনশীলতা বৃদ্ধি পায়।
ড. খালিদ হোসেন বলেন, বর্তমান সময়ে প্রযুক্তিগত অগ্রগতি ও অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে নৈতিক অবক্ষয়ও বড় চ্যালেঞ্জ। এজন্য শিক্ষা ব্যবস্থায় নৈতিক শিক্ষার ওপর জোর দেওয়া এবং পারিবারিকভাবে মূল্যবোধ চর্চা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। পরিবার হলো মূল্যবোধ চর্চার প্রথম স্কুল। শিশুদের মধ্যে সততা, সহমর্মিতা, দায়িত্ববোধ ও ন্যায়পরায়ণতার শিক্ষা ছোটবেলা থেকেই দিতে হবে। স্কুল ও কলেজে নৈতিক শিক্ষা প্রতিষ্ঠিত হলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সহজ হয়।
তিনি আরও বলেন, আমরা যতোটা প্রযুক্তি ও অর্থনীতিতে এগিয়ে যাই, সামাজিক ও নৈতিক মূল্যবোধ যদি পাশাপাশি এগোতে না পারে, তবে আমরা শুধু বাহ্যিক উন্নয়নে সীমাবদ্ধ থাকব। সমাজের স্থিতিশীলতা ও কল্যাণ অর্জনের জন্য ব্যক্তির চরিত্র ও নৈতিকতার বিকাশ অপরিহার্য।
ড. খালিদ হোসেন জোর দিয়ে বলেন,আত্মশুদ্ধি শুধু ব্যক্তিগত নয়, এটি সামাজিক দায়বদ্ধতার প্রতিফলন। নিজেকে পরিবর্তন করলেই সমাজ বদলায়, সমাজ বদলালে রাষ্ট্র বিকশিত হয়। নিজের ভিতরের দুর্বলতা চিহ্নিত করে তা সংশোধন করা আমাদের সকলের দায়িত্ব।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা