বরিশালে এবার এসএসসি পরীক্ষার্থী ঢাকা বোর্ডের চাইতে কম
এবার এসএসসি পরীক্ষার্থী ঢাকা বোর্ডেবরিশালে এবার এসএসসি পরীক্ষার্থী ঢাকা বোর্ডের চাইতে কম
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় সবচেয়ে বেশি পরীক্ষার্থী ঢাকা বোর্ডে এবং সবচেয়ে কম শিক্ষার্থী বরিশালে বোর্ডে। ঢাকা বোর্ডে ৩ লাখ ৬৬ হাজার ৬৫০ জন পরীক্ষার্থী। বরিশাল বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ৮১ হাজার ৮৩১ পরীক্ষার্থী।
রোববার (১৯ এপ্রিল) আন্ত:শিক্ষা বোর্ডের একটি সূত্র দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র মতে, ঢাকা বোর্ডে মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ১ লাখ ৬৯ হাজার ৯৩৯ জন, ছাত্রী ১ লাখ ৯৬ হাজার ৭১১ জন। এ বোর্ডে মোট কেন্দ্র রয়েছে ৫১০টি। পরীক্ষায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ৩ হাজার ৪৪১টি।
অপরদিকে বরিশাল বোর্ডের মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৩৭ হাজার ৯৪৪ জন, ছাত্রী ৪৩ হাজার ৮৮৭ জন। এ বোর্ডে মোট কেন্দ্র রয়েছে ২১৬টি। পরীক্ষায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ১হাজার ৫১৫টি।
জানা যায়, চলতি ২০২৬ খ্রিষ্টাব্দের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা মঙ্গলবার (২১ এপ্রিল) এ পরীক্ষা শুরু হবে। আর শেষ হবে ২০ মে। প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে।
পরীক্ষার রুটিনে বলা হয়েছে, ৭ থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ১৮ জুনের মধ্যে হাতে লেখা নম্বরফর্দ এবং ব্যবহারিক উত্তরপত্র, আনুষঙ্গিক কাগজপত্র ও স্বাক্ষরলিপি বিভাগ অনুযায়ী রোল নম্বরের ক্রমানুসারে সাজিয়ে হাতে হাতে মাধ্যমিক পরীক্ষা শাখায় জমা দিতে হবে।
পরীক্ষার্থীদের জন্য ১৪টি বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে আগেই। এদিকে গতকাল শনিবার (১৮ এপ্রিল) যানজট ও জনদুর্ভোগ লাঘবের জন্য পরীক্ষার্থীদের কেন্দ্রে সাড়ে ৮টার থেকে প্রবেশের নির্দেশনা দেয়া হয়। তবে পরীক্ষা কক্ষে প্রবেশ সংক্রান্ত আগের নির্দেশনা বহাল থাকবে বলে জানানো হয়। আর আজ রোববার (১৯ এপ্রিল) সব কেন্দ্রে পরীক্ষার্থীদের জন্য পর্যাপ্ত নিরাপদ পানি রাখার নির্দেশনা দেয়া হয়।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)