Current Bangladesh Time
Monday October ৫, ২০২৬ ১২:৫৭ AM
Barisal News
Latest News
Home » কাউখালী » পিরোজপুর » ফেসবুকে নিউজ শেয়ার করায় যুব উন্নয়ন কর্মকর্তার হাতে কাউখালীতে সাংবাদিক লাঞ্চিত
২৭ April ২০২৬ Monday ৭:২৪:৩১ PM
Print this E-mail this

ফেসবুকে নিউজ শেয়ার করায় যুব উন্নয়ন কর্মকর্তার হাতে কাউখালীতে সাংবাদিক লাঞ্চিত



কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রবিউল হাসান মনিরকে যুব উন্নয়ন অফিসের কর্মচারি ও তার স্ত্রীকে মারধরের নিউজ ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করায় লাঞ্চিত হওয়ার অভিযোগ উঠেছে ঝালকাঠির রাজাপুর উপজেলার ভারপ্রাপ্ত যুব উন্নয়ন কর্মকর্তা কাউখালীর বাসিন্দা কামরুল ইসলাম তালুকদারের বিরুদ্ধে।


সোমবার ( ২৭ এপ্রিল ) দুপুর ১টার দিকে কাউখালী রুপালী ব্যাংক সড়কে এ ঘটনা ঘটে।

জানা যায়, সম্প্রতি ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার ভারপ্রাপ্ত যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম তালুকদার তার অফিস কক্ষে বসে অফিসের কর্মচারী আনোয়ার হোসেন ও তার স্ত্রীকে মারধর করেন।

এবিষয়ে স্হানীয় সংবাদকর্মীর বিভিন্ন গণমাধ্যমে নিউজ করেন ও ভুক্তভোগীদের ভিডিও রেকর্ড করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন। উক্ত ভিডিও ও নিউজের লিংক সাংবাদিক রবিউল হাসান মনির তার ফেসবুক আইডি থেকে শেয়ার করেন। এতে সে ক্ষিপ্ত হয়ে জনসম্মুখে সাংবাদিক রবিউল হাসান মনিরকে লাঞ্চিত করে এবং হত্যার হুমকি ও কি ভাবে সাংবাদিকতা করেন তা দেখিয়ে দিবেন বলে হুমকি প্রদান করেন।

এর আগেও তিনি তাকে বিভিন্ন সময় চলার পথে ও ফোনেও হুমকি দেন।


এবিষয়ে সাংবাদিক রবিউল হাসান মনির বলেন, সে খুব উগ্রপ্রকৃতির লোক। তার বিরুদ্ধে ঝালকাঠি জেলার কাঠালিয়া ও রাজাপুর উপজেলার সংবাদকর্মীরা বিভিন্ন অনিয়মের সংবাদ প্রকাশ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও শেয়ার করেন। তার বিরুদ্ধে করা নিউজ ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার দেয়ার কারণেই আমাকে মবের মাধ্যমে হত্যার হুমকি দেন।


এ ব্যাপারে কাউখালীর বাসিন্দা রাজাপুর উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা(অ;দ) কামরুল ইসলাম বলেন, আমার কর্মস্থলের একজন কর্মচারীর মিথ্যা অভিযোগের ভিডিওটি ফেইসবুক শেয়ার করলে আমি তাকে ডিলিট করার জন্য অনুরোধ করার সময় আমার সাথে অশোভন আচারণ করে এবং কথাকাটাটি হয়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ঢাকা-বরিশাল মহাসড়ক মাত্র ১৮ ফুট, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
বরিশালে বিসিসি’র মার্কেট বাণিজ‍্যে বিএনপি নেত্রীর বাধা, মানববন্ধন
বরিশালে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২১৯
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
বরিশালে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com