Current Bangladesh Time
Wednesday June ২৪, ২০২৬ ৫:০৮ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বানারীপাড়া » বানারীপাড়ায় চাঁদাবাজি ও হত্যাচেষ্টা মামলায় দুই সহযোগীসহ বিএনপি নেতা গ্রেপ্তার
২ May ২০২৬ Saturday ৫:৪৮:১৮ PM
Print this E-mail this

বানারীপাড়ায় চাঁদাবাজি ও হত্যাচেষ্টা মামলায় দুই সহযোগীসহ বিএনপি নেতা গ্রেপ্তার


বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি :

বরিশালের বানারীপাড়ায় ইলুহারে  চাঁদাবাজি, মারধর ও হত্যাচেষ্টা  মামলায় দুই সহযোগীসহ এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার ইলুহার ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সিরাজুল হক রাজু,তার সহযোগী মোঃ ইকরামুল সিকদার ও মোঃ এনামুল সিকদার। শনিবার (২ মে) সকালে তাদের বরিশালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এর আগে শুক্রবার (১ মে) দিবাগত গভীর রাতে উপজেলার ইলুহার ইউনিয়নের ইলুহার গ্রামে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। ওই গ্রামের কাঠ ব্যবসায়ী মুজাহিদুল হক মুরাদ সিকদার বাদী হয়ে গ্রেপ্তারকৃত তিনজনসহ ৭ জনকে আসামী করে শুক্রবার রাতে বানারীপাড়া থানায় চাঁদাবাজি,টাকা ও চেক ছিনতাই মারধর এবং হত্যাচেষ্টার অভিযোগ এনে থানায় মামলা দায়ের করেন। মামলার আসামীরা হলেন তিন সহোদর মোঃ ইকরামুল সিকদার মোঃ  ইমরান সিকদার ও মোঃ এনামুল সিকদার, মোঃ মাইনুল সিকদার, মোঃ সিরাজুল হক রাজু,আইউব আলী ওরফে আজিজার এবং বাবু।

মামলা সুত্রে জানা গেছে আসামীরা ২০২৪ সালের ৫ আগস্টের পরে বিভিন্ন সময় দলীয় প্রোগ্রামের কথা বলে মামলার বাদী কাঠ ব্যবসায়ী ও স্থানীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক মুজাহিদুল হক মুরাদের কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা নেয়। সম্প্রতি মুরাদ সিকদার ইলুহার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে ইলুহার গ্রামে ইউপি সদস্য নির্বাচন করার ঘোষণা দিলে আসামীরা তাকে বিজয়ী করে দেবে মর্মে তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। অন্যথায় তারা তাকে নির্বাচনী মাঠে নামতে দেবে না বলে হুমকি দেয়। তিনি তাদের চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আসামীরা ক্ষিপ্ত হয়ে গত ২৮ এপ্রিল রাত সাড়ে ৯ টার দিকে এলাকার জনৈক সিদ্দিক মোল্লার চায়ের দোকানে পেয়ে মুজাহিদুল হক মুরাদ সিকদারকে হত্যার উদ্দেশ্যে বেদম মারধর ও হাতুড়িপেটা করে  গুরুতর আহত করে। এসময় ছেলেকে রক্ষা করতে গেলে মুরাদের বৃদ্ধ বাবা মোক্তার সিকদারকেও বেদম মারধর করা হয়। এসময় মুরাদ সিকদারের সঙ্গে থাকা একটি ব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। ওই ব্যাগে তার কাঠ ব্যবসার ১লাখ ৫৪ হাজার টাকা ও ব্যবসা প্রতিষ্ঠান মদিনা ট্রেডাসের নামে ব্র্যাক ব্যাংকের চেক ছিল বলে মামলায় উল্লেখ করা হয়।  গুরুতর আহত অবস্থায় পিতা-পুত্রকে উদ্ধার করে স্বজন ও স্থানীয়রা বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। এ বিষয়ে বানারীপাড়া থানার ওসি মজিবুর রহমান বলেন চাঁদাবাজি ও মারধর মামলার তিন আসামীকে গ্রেপ্তার করে বরিশালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প
সাইবার বুলিংয়ের শিকার বরিশালের দুই-তৃতীয়াংশ তরুণী
মাদকের রমরমা বাণিজ্য: বরিশাল কেন্দ্রীয় কারাগার যেন ‘ইয়াবার বাজার’
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com