Current Bangladesh Time
Monday June ১৫, ২০২৬ ৭:০৮ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » বরিশালে বান্ধবীর কথায় দুধ-সেভেন আপ দিয়ে গোসল করে ব্রাজিল থেকে আর্জেন্টিনায় যুবক
১৫ June ২০২৬ Monday ৪:০৬:৪৬ PM
Print this E-mail this

বরিশালে বান্ধবীর কথায় দুধ-সেভেন আপ দিয়ে গোসল করে ব্রাজিল থেকে আর্জেন্টিনায় যুবক


নগর প্রতিনিধি:

সারা দেশব্যাপী ব্রাজিলের সমর্থকরা চুরি, ছিনতাইসহ নানা অপরাধ করে জার্সি পরিহিত অবস্থায় ধরা পড়ায় ক্ষোভে ও বান্ধবীর কথায় বরিশালে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল থেকে আর্জেন্টিনা সমর্থক হয়েছেন এক শিক্ষার্থী।

রোববার দুপুরে সরকারি ব্রজমোহন কলেজের জিরো পয়েন্টে বসে দুধ দিয়ে গোসল করেন ব্রাজিল সমর্থক তাওহীদ ইসলাম। এ সময় আর্জেন্টিনার সমর্থকরা তাকে সমর্থক হিসেবে বরণ করে নেয়।

তাওহীদ কলেজটির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।

তাওহীদ বলছিলেন, খেলায় হার-জিত থাকবে সেটা স্বাভাবিক; কিন্তু দেশব্যাপী ব্রাজিলের জার্সি পরা চোর ধরা পড়ায় মর্মাহত আমি। শুধু চুরি নয় ব্রাজিলের সমর্থকরা তাদের জার্সি পরে ইভটিজিংও করছে। এ কারণে আমার বান্ধবীরা আমাকে লজ্জা দেয়। তাই বান্ধবীর কথায় অনুপ্রাণিত হয়ে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ত্যাগ করে আর্জেন্টিনায় যোগ দিয়েছি।

ঘটনাস্থলে উপস্থিত আকিবুল ইসলাম জানিয়েছেন, দুধ ও সেভেন আপ দিয়ে গোসল করে এবং শপথবাক্য পাঠ করে ব্রাজিল থেকে আর্জেন্টিনায় যোগ দিয়েছে তাওহীদ। আমরা তাকে স্বাগত জানিয়েছি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com