Current Bangladesh Time
Tuesday June ১৬, ২০২৬ ৯:০৪ PM
Barisal News
Latest News
Home » গলাচিপা » পটুয়াখালী » নদীর স্রোতে ভয়ঙ্কর ভাঙন, গলাচিপার পানিবন্দি মানুষের হাহাকার শুনবে কে?
১৬ June ২০২৬ Tuesday ৬:২০:৩৮ PM
Print this E-mail this

নদীর স্রোতে ভয়ঙ্কর ভাঙন, গলাচিপার পানিবন্দি মানুষের হাহাকার শুনবে কে?


গলাচিপা ((পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর গলাচিপায় বকুলবাড়িয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডে ভাঙা সড়ক থেকে দিনে দুবার জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ করেছে। এতে পানিবন্দি হয়ে পড়ছে এলাকার কয়েকশো পরিবার। পাশাপাশি এখানকার পুকুর এবং ঘেরে পানি প্রবেশ করে লাখ লাখ টাকার মাছ ভেসে যাচ্ছে। বন্ধ রয়েছে যান চলাচলও।

জানা যায়, ফসলি জমিতে বৃষ্টির পানি জমে যাওয়ায় ২০২৫ সালের আগস্ট মাসে রাস্তা কেটে পানি অপসারণ করেন  ইউনিয়নের প্রভাবশালী ব্যক্তিরা। এতে জনসাধারণের চলাচলসহ বিভিন্ন অসুবিধার সৃষ্টি হয়। পরে ইউনিয়ন পরিষদ থেকে এক লাখ ৭০ হাজার টাকা বরাদ্দ এনে রাস্তাটি সংস্কার করা হয় বলে জানান বকুল বারিয়া ইউনিয়নের ৭-৮ ও ৯ নং সংরক্ষিত মহিলা মেম্বার রাশেদা বেগম ও তার স্বামী বিএনপি নেতা রফিকুল গাজী।


স্থানীয়রা জানান, গত দুই মাস আগে রাস্তার  ওপরে একটি ট্রলি আটকে পড়ার পরে পানির চাপে রাস্তাটি পুরোপুরি ভেঙে যায়। এ ছাড়া এক সপ্তাহ আগে একই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ছোনখোলা গ্রামের কালু হাওলাদারের বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়ে। এতে মৌসুমি ফসলের ব্যাপক ক্ষতি হয়। এলাকাবাসী নিজস্ব খরচে এই বাঁধটি একবার সংস্কার করলেও তা টেকেনি। বর্তমানে ভাঙা সড়ক থেকে দিনে দুবার জোয়ারের পানি লোকালয় প্রবেশ করে পানিবন্দি হয়ে থাকে কয়েকশো পরিবার। তাই অতিসত্বর দুর্ভোগ লাঘবে রাস্তা ও বাঁধের সংস্কার চায় এলাকাবাসী।

ছোনখোলা গ্রামের মো. জাহিদুল ইসলাম বলেন, ‘গত ৫-৭ দিন হয়েছে সড়কটি ভাঙার কারণে আমরা প্রতিদিন জোয়ারে ভাসছি। আর ভাটার সময় পানি নেমে যাওয়ায় আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।


স্থানীয় কামাল হোসেন বলেন, ‘জোয়ারের পানিতে ঘের ও পুকুরের মাছ সব ভেসে যাচ্ছে। দ্রুত এই ভাঙন মেরামত না করা হলে আমরা বেশ ক্ষতিগ্রস্ত হবো। আমাদের না খেয়ে থাকতে হবে। গরু-ছাগল গবাদি পশু ঘর থেকে নামাতে পারছি না।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com