Current Bangladesh Time
Thursday June ১৮, ২০২৬ ১২:১০ AM
Barisal News
Latest News
Home » দুমকি » পটুয়াখালী » দুমকিতে ৪৩ ড্রাম অবৈধ চিংড়ির রেনু জব্দ
১৭ June ২০২৬ Wednesday ৮:৪৭:৩০ PM
Print this E-mail this

দুমকিতে ৪৩ ড্রাম অবৈধ চিংড়ির রেনু জব্দ


দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর দুমকিতে ট্রাকভর্তি ৪৩ ড্রাম অবৈধ চিংড়ির রেনু (পোনা) জব্দ করেছে মৎস্য বিভাগ। বুধবার (১৭ জুন) বেলা সাড়ে ১১টার দিকে পায়রা সেতুর টোল প্লাজা এলাকায় স্থানীয় জনতার সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়। 

স্থানীয় সূত্রে জানা যায়, একটি ট্রাকে বিপুল চিংড়ির রেনু পরিবহন করা হচ্ছিল। স্থানীয়রা ওই ট্রাকটি আটকে দেয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী ও উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহফুজুর রহমান ঘটনাস্থলে পৌঁছে ট্রাকভর্তি ৪৩ ড্রাম রেনু জব্দ করেন। এসময় রেনু ব্যবসায়ী ও ট্রাকচালক পালিয়ে যায়।

মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, জব্দ রেনুর আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রেনুগুলো অবৈধভাবে সংগ্রহ ও পরিবহন করা হচ্ছিল।

পরে ইউএনওর নির্দেশে মৎস্য বিভাগের কর্মকর্তারা পায়রা সেতু সংলগ্ন নদীর উন্মুক্ত জলাশয়ে রেনুগুলো অবমুক্ত করেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুর রহমান বলেন, পরিবেশ ও মৎস্যসম্পদ সংরক্ষণের স্বার্থে জব্দ রেনু নদীতে অবমুক্ত করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

অভিযান সংশ্লিষ্টরা জানান, অবৈধভাবে চিংড়ির রেনু আহরণ ও পরিবহন বন্ধে নিয়মিত নজরদারি এবং অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com