Current Bangladesh Time
Thursday June ১৮, ২০২৬ ৮:২১ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » বাউফলে পুকুরে ডুবসাঁতার খেলতে গিয়ে শিশুর মৃত্যু
১৮ June ২০২৬ Thursday ৫:০৬:০৩ PM
Print this E-mail this

বাউফলে পুকুরে ডুবসাঁতার খেলতে গিয়ে শিশুর মৃত্যু


অনলাইন নিউজ ডেস্ক:

পটুয়াখালীর বাউফল উপজেলায় বন্ধুদের সাথে পুকুরে ডুবসাঁতার খেলতে গিয়ে জিহাদ (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সাড়ে ১১টার সময় বাউফল পৌরশহরের ৪ নম্বর ওয়ার্ডের গার্লস স্কুল রোড এলাকার কাছারিবাড়ির পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

​নিহত জিহাদ ওই এলাকার ইলিয়াস বাহালীর ছেলে। সে বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাড়ির সামনের কাছারিবাড়ির পুকুরে অন্যান্য শিশুদের সাথে ডুবসাঁতার খেলছিল জিহাদ। খেলার একপর্যায়ে সে পুকুরের সিঁড়ি-ঘাটলার নিচে চলে যায়।কিন্তু ওখান থেকে আর বেড়িয়ে আসতে পারেনি। ​কিছু সময় ব্যবধানে তাকে দেখতে না পেয়ে সাথে থাকা শিশুরা চিৎকার শুরু করে। তাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে পুকুরের সিঁড়ি-ঘাটলার নিচ থেকে জিহাদকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। পরে দ্রুত তাকে বাউফল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের আপত্তি না থাকায় এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com