Current Bangladesh Time
Tuesday June ২৩, ২০২৬ ৭:২২ PM
Barisal News
Latest News
Home » ভোলা » ভোলা সদর » ভোলায় নিজ ঘরে ৬০ বছরের বৃদ্ধাকে ধ*র্ষ*ণ, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি
২২ June ২০২৬ Monday ১২:২৮:০৭ PM
Print this E-mail this

ভোলায় নিজ ঘরে ৬০ বছরের বৃদ্ধাকে ধ*র্ষ*ণ, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি


ভোলা প্রতিনিধি:

ভোলা সদর উপজেলায় নিজ ঘরে ৬০ বছরের এক বিধবা বৃদ্ধা ধর্ষণের শিকার হয়েছেন। গুরুতর আহত অবস্থায় নির্যাতিতা নারীকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার ( ২১ জুন) সকালে পরিবারের লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করান। এর আগে শনিবার দিবাগত রাতে ভোলা পৌরসভার চরনোয়াবাদ বৃদ্ধার নিজ বাড়িতে ধর্ষণের শিকার হন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, নির্যাতিতা নারী ও অভিযুক্ত সজিব পরস্পর নিকটাত্মীয় (ভিকটিমের ছেলের বউয়ের ভাই) এবং ভিকটিমের বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল। শনিবার রাতে সজিব ওই বাড়িতে ঘুমান।ভোর রাতে ভিকটিম বৃদ্ধাকে জোরপূর্বক ধর্ষণ করে সটকে পড়ে সজিব। অভিযুক্ত সজিব ভোলা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কালিখোলা এলাকার শ্রী সুমঙ্গল তেলির ছেলে। সজিবের বিরুদ্ধে মাদক আসক্তির ও উচ্ছৃঙ্খল কার্যক্রমের সঙ্গে জড়িত বলে জানায় স্থানীয়রা।

ভোলা জেনারেল হাসপাতালের গাইনি কনসালটেন্ট ডা. সুরাইয়া ইয়াসনুর জানান, রোগীর অতিরিক্তি রক্তক্ষরণ হয়েছে।রোগী রক্তশূন্যতায় ভুগছে। বয়স্ক হওয়ায় শারীরিক দুর্বলতাও রয়েছে। ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার পর পরবর্তী অবস্থা বলা যাবে।

হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আরাফাতুর রহমান জানান, রোগীর স্বজনদের তথ্য অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার ফলাফল অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।রোগীর চিকিৎসা চলমান আছে।

ভোলার পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার জানান, সকাল ১০টায় এ বিষয়ে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের সিনিয়র অফিসাররা রোগীর খোঁজ-খরব নেন। ডাক্তারদের সঙ্গে কথা বলে চিকিৎসা নিশ্চিত করা হয়েছে। পুলিশ সদস্যদের কাছ থেকে ইতোমধ্যে দুই ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। প্রয়োজনে আরো দেওয়া হবে। ধর্ষণের সঙ্গে জড়িতকে আইনের আওতায় আনার সকল ব্যবস্থা করা হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প
সাইবার বুলিংয়ের শিকার বরিশালের দুই-তৃতীয়াংশ তরুণী
মাদকের রমরমা বাণিজ্য: বরিশাল কেন্দ্রীয় কারাগার যেন ‘ইয়াবার বাজার’
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com