Current Bangladesh Time
Tuesday June ২৩, ২০২৬ ৮:১০ PM
Barisal News
Latest News
Home » ভোলা » ভোলা সদর » ছাত্রকে বলাৎকার, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে মামলা
২২ June ২০২৬ Monday ১২:৪৬:৩৭ PM
Print this E-mail this

ছাত্রকে বলাৎকার, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে মামলা


ভোলা প্রতিনিধি:

ভোলায় প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষকের নাম অশোক চন্দ্র দাস। তিনি ভোলার ধনিয়া ইউপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

এ ঘটনায় রোববার (২১ জুন) সকালে ভোলা মডেল থানায় মামলা করেন ভুক্তভোগী শিক্ষার্থীর মা।

ভুক্তভোগী শিক্ষার্থীর স্বজন ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৫ জুন বেলা ১১টার দিকে স্কুল চলাকালীন শিক্ষক অশোক চন্দ্র ওই শিক্ষার্থীকে বিদ্যালয়ের তৃতীয় তলায় চিলেকোঠায় ডেকে নিয়ে যান। পরে সেখানে ওই শিক্ষার্থীকে বলাৎকার করেন।

এ বিষয়ে ভোলা সদর উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অসীম ঘোষার বিশ্বাস বলেন, এ ঘটনায় তদন্ত করা হয়েছে। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম, ‌‘এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষাথীর মা অভিযোগ দিয়েছেন। আমরা অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা করছি।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প
সাইবার বুলিংয়ের শিকার বরিশালের দুই-তৃতীয়াংশ তরুণী
মাদকের রমরমা বাণিজ্য: বরিশাল কেন্দ্রীয় কারাগার যেন ‘ইয়াবার বাজার’
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com