Current Bangladesh Time
Wednesday June ২৪, ২০২৬ ৪:১০ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বাবুগঞ্জ » বাবুগঞ্জে সংবাদপত্রের এজেন্ট সুলতান আহমেদের মৃত্যুতে প্রেসক্লাবের শোক
২২ June ২০২৬ Monday ৯:৪৪:৩২ PM
Print this E-mail this

বাবুগঞ্জে সংবাদপত্রের এজেন্ট সুলতান আহমেদের মৃত্যুতে প্রেসক্লাবের শোক


বাবুগঞ্জ প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলার সংবাদপত্রের এজেন্ট সুলতান আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাবুগঞ্জ প্রেসক্লাব। তাঁর মৃত্যুতে এলাকা ও সংবাদপত্র অঙ্গন, পাঠকসমাজ ও শুভানুধ্যায়ীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

বাবুগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদকদের এক শোকবার্তায় প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ বলেন, সুলতান আহমেদ দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সংবাদপত্র ব্যবসার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি স্থানীয় পর্যায়ে সংবাদপত্র পাঠের প্রসার এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সংবাদপত্র পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর মৃত্যুতে বাবুগঞ্জ একজন নিবেদিতপ্রাণ সংবাদপত্র ব্যবসায়ী, সংবাদমাধ্যমের সহযোগী ও সমাজসেবককে হারালো।

শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তাঁরা বলেন, সুলতান আহমেদের অবদান বাবুগঞ্জের সংবাদপত্র অঙ্গনে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। প্রেসক্লাবের পক্ষ থেকে তাঁর রুহের মাগফিরাত কামনা করা হয় এবং পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার শক্তি দান করার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা জানানো হয়।

এদিকে সুলতান আহমেদের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দও শোক প্রকাশ করেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প
সাইবার বুলিংয়ের শিকার বরিশালের দুই-তৃতীয়াংশ তরুণী
মাদকের রমরমা বাণিজ্য: বরিশাল কেন্দ্রীয় কারাগার যেন ‘ইয়াবার বাজার’
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com