আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
নগর প্রতিনিধি:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে বরিশালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে মেট্রোপলিটন পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) সকাল থেকে বরিশাল নগরীর বিভিন্ন এলাকাজুড়ে এ চিত্র দেখা গেছে।
পুলিশ জানিয়েছে, কোতোয়ালি থানাধীন পাঁচটি স্থানে চেকপোস্ট বসানো হয়েছে, ২০টির মতো মোবাইল টিম কাজ করছে। সিভিল ও সাদা পোশাকে ডিবি পুলিশ সদস্যরা মাঠপর্যায়ে কাজ করছে। কোনো দুষ্কৃতিকারী বরিশাল শহরকে যেন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
কোতোয়ালি মডেল থানার কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান, কেউ যদি সুযোগ নিতে চায় তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও জানান, ইতোমধ্যে পুলিশের নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যাচ্ছে তাদের আটক করা হচ্ছে একই সঙ্গে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশাল নগরীর বিভিন্ন সড়কে মহড়া দিয়েছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সকাল থেকে নগরী সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়সহ বিভিন্ন সড়কে মোটরসাইকেল নিয়ে মহড়া দেন দলের নেতাকর্মীরা। নিষিদ্ধ সংগঠনের সব ধরনের অপতৎপরতা প্রতিরোধে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন মহানগর বিএনপির সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প