Current Bangladesh Time
Thursday June ২৫, ২০২৬ ১১:৪৭ PM
Barisal News
Latest News
Home » বোরহানউদ্দিন » ভোলা » বোরহানউদ্দিনে খাল খননের মাধ্যমে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর
২৫ June ২০২৬ Thursday ৮:২৯:৩৪ PM
Print this E-mail this

বোরহানউদ্দিনে খাল খননের মাধ্যমে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর


বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি:

ভোলার বোরহানউদ্দিন উপজেলার ৮ নম্বর পক্ষিয়া ইউনিয়ন ও বড় মানিকা ইউনিয়নের মেঘনা নদীর নিকটবর্তী বেড়িবাঁধ এলাকায় খাল খননের মাধ্যমে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে পক্ষিয়া ও বড় মানিকা ইউনিয়নের বিভিন্ন এলাকায় নদীভাঙন, জোয়ারের পানি প্রবেশ ও জলাবদ্ধতার কারণে জনদুর্ভোগ বাড়ছে। খালগুলো ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশনের স্বাভাবিক ব্যবস্থা ব্যাহত হচ্ছে।

বক্তারা আরও বলেন, এর ফলে বর্ষা মৌসুমে কৃষিজমি, বসতবাড়ি ও গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। খাল খনন করে সেই মাটি দিয়ে একটি শক্তিশালী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হলে একদিকে পানি নিষ্কাশনের সমস্যা দূর হবে, অন্যদিকে নদীভাঙন ও জলোচ্ছ্বাসের ক্ষয়ক্ষতি থেকেও এলাকাবাসী রক্ষা পাবে।

মানববন্ধনে বক্তব্য দেন বড় মানিকা ইউনিয়নের বাসিন্দা মোঃ সেলিম, দিদার মাঝি ঘাট এলাকার বাসিন্দা তৈয়বুর রহমান, পক্ষিয়া ইউনিয়নের বাসিন্দা সফর আলীসহ আরও অনেকে। তারা বলেন, বছরের পর বছর ধরে এ সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি।

কর্মসূচিতে দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন পক্ষিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির সেলিম এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মাতাব্বর। তারা বলেন, পক্ষিয়া ও বড় মানিকা ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে খাল খনন ও শক্তিশালী বেড়িবাঁধ নির্মাণ এখন সময়ের দাবি।

বক্তারা জনস্বার্থে দ্রুত প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তর, পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানান। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা খাল খনন ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

এ বিষয়ে জানতে চাইলে ভোলা-২ আসনের সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম বলেন, “বিষয়টি আমি জেনেছি। আমি মহান জাতীয় সংসদে বিষয়টি আমার বক্তব্যে বলব। খুব দ্রুতই যাতে খাল খনন ও বেড়িবাঁধ নির্মাণ হয়, সে চেষ্টা করব আমি।”

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com