Current Bangladesh Time
Wednesday July ১, ২০২৬ ১২:৪৪ AM
Barisal News
Latest News
Home » আগৈলঝাড়া » বরিশাল » আগৈলঝাড়ায় মাদক ব্যবসায়ীর হামলায় আহত ৫
৩০ June ২০২৬ Tuesday ৮:৫১:১১ PM
Print this E-mail this

আগৈলঝাড়ায় মাদক ব্যবসায়ীর হামলায় আহত ৫


আগৈলঝাড়া ((বরিশাল) প্রতিনিধি:

বরিশালের আগৈলঝাড়ায় মাদক ব্যবসায়ীদের হামলায় ৫ জন আহত হয়েছে। এ ঘটনায় আহত ৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। 

গত ২৬ জুন শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গৈলা ইউনিয়নের দক্ষিণ শিহিপাশা গ্রামের স্থানীয় আওরাঙ্গ মুন্সির বাড়ির পিছনের একটি বড় বাগানে মাদক সেবন ও বিক্রির সময় এক মাদক ব্যবসায়ীকে আটক করে স্থানীয় যুবকরা। 

আহত ও স্থানীয়রা জানায়, দক্ষিণ শিহিপাশা গ্রামের মৃত নুরু হাওলাদারের ছেলে মাদক ব্যবসায়ী আমিনুর হাওলাদার দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গৈলা ইউনিয়নের দক্ষিণ শিহিপাশা গ্রামের স্থানীয় আওরাঙ্গ মুন্সির বাড়ির পিছনের একটি বড় বাগানে মাদক সেবন করছিলো আমিনুর হাওলাদার। এ সময় তাকে ধাওয়া আটক করা হয়। পরে মাদক ব্যবসায়ী আমিনুরকে নিয়ে তার বড় ভাই নীমতলা বাসষ্ট্যান্ডের ব্যবসায়ী আল আমিনের কাছে নিয়ে গেলে তাদের দুই ভাইয়ের হামলায় নিরব সিকদার, মারুফ কাজী, সিফাত মৃধা, জিহাদ বেপারী ও রাফসান আহত হয়। এদের মধ্যে আহত নিরব সিকদার, মারুফ কাজী, সিফাত মৃধাকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় রাকিবুল ইসলাম সোমবার রাতে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ করে। 

এ ব্যাপারে আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) সুশংকর মল্লিক জানান, মাদক কারবারিদের হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল সিটি কলেজ: মব করে কলেজ দখলে জামায়াত নেতারা
খাল উদ্ধার না হলে ডুববে ‘প্রাচ্যের ভেনিস’
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com