পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নের ভূঁইয়াকান্দা এলাকায় স্থানীয় উৎপাদকদের জন্য পালকি বাজারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। জলবায়ু সহনশীল জীবিকা ও স্থানীয় পণ্যের বাজার সম্প্রসারণের লক্ষ্য নিয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার বিকেলে অভিযোজনের লক্ষ্যে প্রদৃপ্ত প্রকল্পের আওতায় আয়োজিত এক অনুষ্ঠানে ‘পালকি বাজার’ ও উৎপাদকদের শিখনকেন্দ্রের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রকল্পসংশ্লিষ্ট প্রতিনিধি, উৎপাদক এবং এলাকার বাসিন্দারা অংশ নেন।
আয়োজকরা জানান, ‘পালকি বাজার’-এর মাধ্যমে স্থানীয় উৎপাদকরা তাদের উৎপাদিত কৃষিপণ্য, হস্তশিল্প ও অন্যান্য স্থানীয় পণ্য প্রদর্শন এবং সরাসরি বাজারজাত করার সুযোগ পাবেন। একই সঙ্গে শিখনকেন্দ্রটি উৎপাদকদের দক্ষতা উন্নয়ন, অভিজ্ঞতা বিনিময় এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অভিযোজনমূলক বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করবে।
প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করছে জাগো নারী ও এসকেএস ফাউন্ডেশন। কারিগরি সহযোগিতা দিচ্ছে কেয়ার বাংলাদেশ।
আয়োজকদের আশা, এ উদ্যোগ উপকূলীয় অঞ্চলের মানুষের টেকসই জীবিকা উন্নয়ন, স্থানীয় অর্থনীতিকে গতিশীল করা এবং দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল বিদ্যুৎ সংযোগ ছাড়াই নভোথিয়েটারের ১৩ কোটি টাকা উধাও