Current Bangladesh Time
Thursday September ২৪, ২০২৬ ৯:০৩ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » হিজলা » হিজলায় জেলেদের সঙ্গে সং’ঘ’র্ষে নৌ পুলিশের সদস্য আ’হ’ত
২৩ July ২০২৬ Thursday ৭:৩৩:২২ PM
Print this E-mail this

হিজলায় জেলেদের সঙ্গে সং’ঘ’র্ষে নৌ পুলিশের সদস্য আ’হ’ত


নিজস্ব প্রতিনিধি:

বরিশালের হিজলা উপজেলায় জেলেদের সঙ্গে নৌ পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নৌ পুলিশের এক সদস্য আহত হয়েছেন। তাকে হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বকুল চন্দ্র কবিরাজ জানান, গতকাল রাত সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে হিজলার আস্তরভাম এলাকায় নৌপুলিশ ও জেলেদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নৌ পুলিশ সদস্য মনিরুল ইসলাম আহত হন। রাতেই তাকে হিজলা হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে শঙ্কামুক্ত বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

ইউএনও জানান, মেঘনা নদীতে গতরাত ১২টা থেকে রাত ১টার মধ্যে ৫-৭ জনের একটি জেলে দলকে নৌকাসহ আটকের চেষ্টা করে দুই জনকে ধরতে সক্ষম হয় নৌ পুলিশ। এরপরেই জেলেদের ৪০-৫০ জনের একটি গ্রুপ এসে তাদের ওপর আক্রমণ চালায়। ছিনিয়ে নেয় আটককৃতদের। এ সময় মনিরুল আহত হন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নৌ-থানার ওসি বেলাল হোসাইন জানান, গতরাত ১০টার দিকে তারা দেবুয়া আস্তরভাম এলাকায় নৌপুলিশের একটি টিম রেখে আসেন। পরবর্তীতে এএসআই পারভেজ ও এএসআই নজরুলসহ নৌপুলিশ ফোর্স একটি নৌকাকে চ্যালেঞ্জ করে দুই জনকে আটক করে। সঙ্গে সঙ্গে জেলেদের বিশাল গ্রুপ এসে পুলিশের ওপর অতর্কিতে হামলা চালায়। তারা নৌ পুলিশ সদস্য মনিরুল ইসলামকে আহত করে নদীতে ফেলে দিয়ে দ্রুত পালিয়ে যায়। রাতেই মনিরুলকে হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

হিজলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল হালিম জানান, তিনি অভিযানে ছিলেন না। তবে বিষয়টি সম্পর্কে অবগত আছেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনে ‘জয় বাংলা’ স্লোগানের পর ককটেল বিস্ফোরণ
ডিজেলের মূল্যবৃদ্ধি:ঢাকা-বরিশাল রুটে লঞ্চ ভাড়া বাড়ল ১৭-২০ শতাংশ
বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর
বরিশালে মুহুরী হত্যাকান্ড: বালিশচাপা দিয়ে স্বামীর মৃত্যু নিশ্চিত করেন নাছিমা : পুলিশ
বিসিসি’র সাবেক প্যানেল মেয়র বাহারকে না পেয়ে কিশোর ছেলেকে ধরে নিয়ে গেল ডিবি
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com