Current Bangladesh Time
Sunday September ১৩, ২০২৬ ১২:৫২ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সংবাদ শিরোনাম » বেহাল দশা বরিশালের দুই বাসটার্মিনাল
১০ September ২০২৬ Thursday ৫:৩৪:১৮ PM
Print this E-mail this

বেহাল দশা বরিশালের দুই বাসটার্মিনাল


বিশেষ প্রতিনিধি:

প্রতিদিন প্রায় এক হাজার ১০০ বাসে কয়েক হাজার যাত্রী ওঠানামা করেন বরিশাল নগরীর নথুল্লাবাদ ও রূপাতলী বাসটার্মিনালে। এসব টার্মিনাল থেকে প্রতিদিন বিপুল অঙ্কের রাজস্ব আদায় হলেও যাত্রীসেবার চিত্র একেবারেই উলটো। বছরের পর বছর সংস্কার না হওয়ায় নথুল্লাবাদ টার্মিনালে চলাচলের পথ ভাঙাচোরা ও বর্ষায় তলিয়ে যায় পানিতে। ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে পুরোনো ভবনটিও। রূপাতলী টার্মিনালের অবস্থাও নাজুক। সেখানে নেই মানসম্মত যাত্রী ছাউনি, বর্ষায় কাদা-পানি মাড়িয়েই বাসে উঠতে হচ্ছে যাত্রীদের। ফলে দুই টার্মিনালেই প্রতিদিন চরম দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা।

তথ্যমতে, বরিশাল কেন্দ্রীয় বাসটার্মিনাল নথুল্লাবাদ ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হয়। এখান থেকে ঢাকাসহ দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের জেলায় প্রতিদিন প্রায় সাড়ে ৪০০ দূরপাল্লার বাস চলাচল করে। পাশাপাশি অভ্যন্তরীণ রুটে চলাচল করে আরও প্রায় দেড়শ বাস। সব মিলিয়ে প্রতিদিন প্রায় ৬০০ বাস এ টার্মিনাল ব্যবহার করে।

এত বিপুলসংখ্যক বাস চলাচল করলেও টার্মিনালের ভেতরে একসঙ্গে সর্বোচ্চ মাত্র ১০০ বাস পার্কিং করার সুযোগ রয়েছে। ফলে জায়গার সংকটে অধিকাংশ সময় টার্মিনালের বাইরে কুয়াকাটা-বরিশাল-ঢাকা মহাসড়কে বাস থামিয়ে যাত্রী ওঠানামা করাতে হয়। এতে একদিকে যাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, অন্যদিকে মহাসড়কে সৃষ্টি হচ্ছে যানজট।

টার্মিনালের অভ্যন্তরের চলাচলের পথও দীর্ঘদিন ভাঙাচোরা। বর্ষা এলেই বিভিন্ন স্থানে পানি জমে কাদা ও গর্তে চলাচল কঠিন হয়ে পড়ে। ভবনটি পুরোনো হওয়ায় পলেস্তারা খসে পড়ছে বহুদিন ধরে। ঝুঁকি নিয়েই সেখানে বসে বাসের অপেক্ষা করতে হয় যাত্রীদের। টার্মিনালে পর্যাপ্ত টয়লেটও নেই। যেগুলো রয়েছে, তার অধিকাংশই অপরিষ্কার বলে অভিযোগ যাত্রীদের।

নথুল্লাবাদ থেকে যাতায়াতকারী পটুয়াখালীর মোবারক মিয়া বলেন, টার্মিনাল থেকে প্রতিদিন বিপুলসংখ্যক বাস চলাচল করে-রাজস্বও আসে। এরপরও বছরের পর বছর যাত্রীদের এমন দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত টার্মিনাল সংস্কার ও আধুনিকায়ন করা দরকার। অন্যদিকে নগরীর রূপাতলী বাসটার্মিনাল থেকেও প্রতিদিন ১৫টি অভ্যন্তরীণ রুটে প্রায় ৫০০ বাস যাত্রী পরিবহণ করে। এখানকার অবস্থাও দীর্ঘদিন বেহাল। উন্নত যাত্রীসেবা নিশ্চিত করার মতো মানসম্মত যাত্রী ছাউনি নেই। পুরোনো যে ছাউনি রয়েছে, তাতেও পর্যাপ্ত সুযোগ-সুবিধা নেই। বর্ষাকালে কাদা-পানি মাড়িয়ে যাত্রীদের বাসে উঠতে হয়।

রূপাতলী বাসটার্মিনালে আসা যাত্রী বরিশালের সুমন হাওলাদার বলেন, বৃষ্টির সময় টার্মিনালে ঢুকলেই বৃষ্টি আর কাদা-পানিতে কাপড় নষ্ট হয়ে যায়। বসার জায়গাও পর্যাপ্ত নয়। পরিবার নিয়ে যাতায়াতের সময় শিশু ও বয়স্কদের সবচেয়ে বেশি সমস্যা হয়। যাত্রীদের কথা বিবেচনা করে টার্মিনালে দ্রুত উন্নতসেবা নিশ্চিত করা উচিত।

রূপাতলী বাস মালিক সমিতির সভাপতি জিয়া উদ্দিন সিকদার বলেন, বাসটার্মিনাল আধুনিকায়ন না হওয়ায় যাত্রীদের কাঙ্ক্ষিত সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। জরুরি ভিত্তিতে টার্মিনালটির আধুনিকায়ন করা প্রয়োজন।

বরিশাল বাস মালিক গ্রুপের সভাপতি মোশাররফ হোসেন বলেন, টার্মিনাল সংস্কারের জন্য বহুবার বরিশাল সিটি করপোরেশনকে জানিয়েছি। বর্তমানে এর অবস্থা খুবই নাজুক। দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া প্রয়োজন।

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) সচিব রুম্পা সিকদার বলেন, টার্মিনালের উন্নয়নে বিসিসি সজাগ রয়েছে। নথুল্লাবাদ বাসটার্মিনাল অন্যত্র স্থানান্তরের পরিকল্পনা রয়েছে। বর্তমানে সংস্কারের কোনো উদ্যোগ আছে কিনা, তা প্রধান প্রকৌশলী বলতে পারবেন। এ বিষয়ে বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি
বেহাল দশা বরিশালের দুই বাসটার্মিনাল
৪-৫ বছরের মধ্যে ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা হবে : নৌপরিবহনমন্ত্রী
বরিশালে ঘুস ছাড়া কিছুই হয় না ভূমি দপ্তরে
ভিত্তিপ্রস্তরের ৯ মাসেও শুরু হয়নি মীরগঞ্জ সেতুর কাজ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com