Current Bangladesh Time
Friday September ১৮, ২০২৬ ৯:০৬ PM
Barisal News
Latest News
Home » নেছারাবাদ (স্বরূপকাঠি) » পিরোজপুর » পবিত্র মক্কা-মদীনাকে লক্ষ্য করে ড্রোন হামলার প্রচেষ্টার    তীব্র নিন্দা ছারছীনার পীর ছাহেবের
১৮ September ২০২৬ Friday ৬:৫২:১৬ PM
Print this E-mail this

পবিত্র মক্কা-মদীনাকে লক্ষ্য করে ড্রোন হামলার প্রচেষ্টার    তীব্র নিন্দা ছারছীনার পীর ছাহেবের


সংবাদ বিজ্ঞপ্তি:

পবিত্র মক্কা-মুকাররমা ও মদিনা-মুনাওয়ারাকে লক্ষ্য করে ড্রোন হামলার প্রচেষ্টায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছেন ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.)।

এক বিবৃতিতে তিনি বলেন, “পবিত্র মক্কা-মুকাররমায় অবস্থিত কাবা শরীফ এবং মদিনা-মুনাওয়ারায় রওজা মোবারক সমগ্র মুসলিম উম্মাহর ঈমান ও ভালোবাসার কেন্দ্রস্থল। তাই এ দুই পবিত্র নগরীর নিরাপত্তা ও মর্যাদার প্রতি যেকোনো হুমকি অত্যন্ত নিন্দনীয়। আমরা এ ধরনের ন্যক্কারজনক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই।”

তিনি বলেন, “রাজনৈতিক বা সামরিক বিরোধের সমাধান কখনো হামলা, প্রতিশোধ ও ধ্বংসযজ্ঞের মাধ্যমে হতে পারে না। বিরোধ নিরসনে সংলাপ, কূটনৈতিক উদ্যোগ ও শান্তিপূর্ণ সমঝোতার পথ অনুসরণ করতে হবে। পবিত্র মক্কা-মুকাররমা, মদিনা-মুনাওয়ারা ও সমগ্র সৌদি আরবের ভূখণ্ডকে কোনোভাবেই সংঘাতের ময়দানে পরিণত করা গ্রহণযোগ্য নয়।”

ছারছীনার পীর ছাহেব আরও বলেন, “হারামাইন শরীফাইন কোনো দল, মত বা ফেরকার বিষয় নয়; এটি সমগ্র মুসলিম উম্মাহর পবিত্র আমানত। এর ইজ্জত, মর্যাদা ও পবিত্রতা রক্ষায় দলমত-নির্বিশেষে মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে। সৌদি আরবের সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি সম্মান রেখে হারামাইন শরীফাইনের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সৌদি নেতৃত্বের পাশে দাঁড়ানো এবং সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব।”

তিনি ওআইসি-ভুক্ত সকল মুসলিম দেশ ও আরব লীগকে ঐক্যবদ্ধ হয়ে হারামাইন শরীফাইনের নিরাপত্তা আরও সুসংহত করার লক্ষ্যে “হারামাইন শরীফাইন নিরাপত্তা পরিষদ” গঠনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

বিবৃতির শেষে তিনি পবিত্র মক্কা-মুকাররমা, মদিনা-মুনাওয়ারা, হারামাইন শরীফাইন, সৌদি আরব ও সমগ্র মুসলিম উম্মাহর নিরাপত্তা, শান্তি ও কল্যাণের জন্য মহান আল্লাহ তায়ালার দরবারে বিশেষ দোয়া করেন। আমিন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ঝুঁকিপূর্ণ বাঁক, বাড়ছে দুর্ঘটনা
আইনশৃঙ্খলা বাহিনী আগের চেয়ে ভালোভাবে দায়িত্ব পালন করছে:বরিশালে সোহেল মঞ্জুর
যেসব কারণে বরিশালের নদ-নদীতে মিলছে না ইলিশ 
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা গণপূর্ত প্রতিমন্ত্রীর
অধিকাংশ প্রাথমিক বিদ্যালয় ভবন জরাজীর্ণ: বরিশালে মৃত্যুঝুঁকি নিয়ে ক্লাসে লাখো শিশু
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com