Current Bangladesh Time
Sunday September ২০, ২০২৬ ৬:৪৫ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » পটুয়াখালীতে জমিজমা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, আহত ১০
১৯ September ২০২৬ Saturday ৩:০৮:৫১ PM
Print this E-mail this

পটুয়াখালীতে জমিজমা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, আহত ১০


অনলাইন নিউজ ডেস্ক:

পটুয়াখালীর বাউফলে জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে একই বাড়ির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের দরিয়াবাদ গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের মৃধা বাড়িতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন- ইমতিয়াজ রাসুল রাফি (৩৩), রফিকুল ইসলাম (৭০), মৌসুমী বেগম (৩৫), ওয়াসিম মৃধা (৩৮) ও লাকি বেগম (৪২), লিটু মৃধা (৫০), জাকির মৃধা (৪৫), আলাউদ্দিন মৃধা (৫০), জেসমিন বেগম (৪০) ও তাসলিমা বেগম (৪৫)।

আহত মৌসুমী বেগম বলেন, ‘ঘটনার দিন সকালে প্রতিপক্ষের লিটু মৃধা ও তার লোকজন আমার বাবাকে মারধর করে গুরুতর আহত করেন। খবর পেয়ে আমরা রাতে ঢাকা থেকে বাড়িতে আসি। আমরা বাড়িতে পৌঁছানোর আগে থেকেই অবস্থান নেওয়া প্রতিপক্ষ লিটু মৃধার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়।’

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন প্রতিপক্ষের তাসলিমা বেগম। তিনি বলেন, ‘আমরা এই মারামারির সঙ্গে জড়িত নই। জমিজমাসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে রাফিদের পক্ষই আমাদের ওপর হামলা চালিয়েছে। এতে আমাদের পক্ষের তিনজন আহত হয়েছেন।’

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, ঘটনাটি সম্পর্কে তিনি এখনো অবগত নন। এই কর্মকর্তা বলেন, ‘লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ব‌রিশালের নদ-নদীতে ইলি‌শের দেখা, মা মাছ নিয়ে শঙ্কা
ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ঝুঁকিপূর্ণ বাঁক, বাড়ছে দুর্ঘটনা
আইনশৃঙ্খলা বাহিনী আগের চেয়ে ভালোভাবে দায়িত্ব পালন করছে:বরিশালে সোহেল মঞ্জুর
যেসব কারণে বরিশালের নদ-নদীতে মিলছে না ইলিশ 
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা গণপূর্ত প্রতিমন্ত্রীর
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com