Current Bangladesh Time
Tuesday September ২২, ২০২৬ ১:০১ AM
Barisal News
Latest News
Home » নেছারাবাদ (স্বরূপকাঠি) » পিরোজপুর » নেছারাবাদে পুকুরে পানি আনতে গিয়ে লাশ হয়ে ফিরলেন বৃদ্ধা
২০ September ২০২৬ Sunday ৯:৩৭:২৬ PM
Print this E-mail this

নেছারাবাদে পুকুরে পানি আনতে গিয়ে লাশ হয়ে ফিরলেন বৃদ্ধা


নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:

দুপুরের রান্না শেষে পুকুরে পানি আনতে গিয়েছিলেন বৃদ্ধা খাদিজা আক্তার (৬০)। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে ভাসমান মরদেহ দেখতে পান স্বজনেরা। পরে বৃদ্ধার মরদেহ উদ্ধার করেন তাঁরা।

আজ রোববার বিকেলে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সোহাগদল গ্রামের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত খাদিজা আক্তার বলদিয়া ইউনিয়নের রাজাবাড়ী গ্রামের মৃত ইদ্রিস আলীর স্ত্রী। স্বামীর মৃত্যুর পর তিনি বাবার বাড়ি সোহাগদল গ্রামে বসবাস করতেন। অন্তঃসত্ত্বা ছোট মেয়েকে সঙ্গে নিয়ে থাকতেন তিনি।

নিহতের ভাগনে মো. সৈকত জানান, আজ দুপুরে রান্না শেষ করে কলস নিয়ে পুকুরঘাটে পানি আনতে যান খাদিজা। দীর্ঘ সময় পার হলেও বাড়িতে না ফেরায় পুকুরঘাটে গিয়ে খোঁজাখুঁজি করা হয়। একপর্যায়ে পানিতে তাঁর মরদেহ দেখতে পান তাঁরা।

নিহতের মেয়ে ঝর্না বেগম বলেন, তাঁর মা উচ্চ রক্তচাপের রোগী ছিলেন। তাঁকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. রেদওয়ান জানান, হাসপাতালে পৌঁছার আগেই খাদিজার মৃত্যু হয়। চিকিৎসকের ধারণা, স্ট্রোক করে পানিতে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, মরদেহ থানায় নেওয়া হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বিসিসি’র সাবেক প্যানেল মেয়র বাহারকে না পেয়ে কিশোর ছেলেকে ধরে নিয়ে গেল ডিবি
বরিশালে সবজির দর অপরিবর্তিত, চড়া মাছের বাজার
ব‌রিশালের নদ-নদীতে ইলি‌শের দেখা, মা মাছ নিয়ে শঙ্কা
ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ঝুঁকিপূর্ণ বাঁক, বাড়ছে দুর্ঘটনা
আইনশৃঙ্খলা বাহিনী আগের চেয়ে ভালোভাবে দায়িত্ব পালন করছে:বরিশালে সোহেল মঞ্জুর
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com