পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাপের দংশনে হেলাল খন্দকার (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে চরমোন্তাজ ইউনিয়নের চরবেষ্টিন গ্রামের নিজের ধানখেতে গেলে তাকে সাপে দংশন করে। রাতে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসা শুরুর আগেই তার মৃত্যু হয়।
জানা গেছে, বুধবার বিকেল ৫টার দিকে নিজের ধানখেতে ধানের চারা দেখতে যান হেলাল খন্দকার। এ সময় সাপের দংশনের শিকার হন তিনি।
পরে পরিবারের লোকজন তাকে এক ওঝার কাছে নিয়ে যান। অবস্থার উন্নতি না হওয়ায় রাতে স্পিডবোটে করে তাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
কর্তব্যরত চিকিৎসক আবদুল্লাহ আল নোমান জানান, রাত সাড়ে ১০টার দিকে হেলালকে হাসপাতালে আনা হয়। তখন তার অবস্থা গুরুতর ছিল। চিকিৎসা শুরুর আগেই তার হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, দুর্গম চরাঞ্চলে সাপের দংশনের পর দ্রুত চিকিৎসার ব্যবস্থা না থাকায় রোগীদের নদীপথে গলাচিপায় নিতে হয়। এতে জরুরি চিকিৎসা পেতে দেরি হয়।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনে ‘জয় বাংলা’ স্লোগানের পর ককটেল বিস্ফোরণ