Home » পাথরঘাটা » বরগুনা » পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫
২৪ September ২০২৬ Thursday ৫:৫১:২১ PM
পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫
পাথরঘাটা ((বরগুনা) প্রতিনিধি:
চোরাচালানবিরোধী অভিযানে বরগুনার পাথরঘাটায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও পাঞ্জাবি জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত পাঁচজনকে আটক করা হয়েছে।জব্দ করা হয়েছে একটি ফিশিং বোট ও একটি কাভার্ড ভ্যানও।
পটুয়াখালীর রাঙাবালি উপজেলার বড় বাইশদিয়া গ্রামের মানিক সরদারের ছেলে সোহাগ সরদার (৩২), কুয়াকাটার পশ্চিম খাজুরা গ্রামের আলম মোল্লার ছেলে মঞ্জু মোল্লা, রাঙাবালির মোডুবি গ্রামের নাসির হাওলাদারের ছেলে মো সাগর হাওলাদার (৩৮), কলাপাড়া উপজেলার পাখি মারা গ্রামের আলাউদ্দিন গাজীর ছেলে রেজাউল গাজী ও বাকেরগঞ্জ উপজেলার নবানখালী গ্রামের শাজাহান হাওলাদারের ছেলে বিল্লাল হাওলাদার (৪৫)
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ২টার দিকে পাথরঘাটা থানার কাকচিরা ইউনিয়নের বিষখালী নদীসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায় কোস্টগার্ড স্টেশন পাথরঘাটা। এ সময় সন্দেহজনক একটি ফিশিং বোট ও একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালানো হয়।তল্লাশিতে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা ১৩ হাজার ৫০৭টি ভারতীয় শাড়ি ও এক হাজার ৪৬৬টি ভারতীয় পাঞ্জাবি জব্দ করা হয়। জব্দ এসব পণ্যের আনুমানিক মূল্য ৭ কোটি ৪ লাখ ৬৭ হাজার টাকা।একই সঙ্গে চোরাচালানের কাজে ব্যবহৃত ফিশিং বোট ও কাভার্ডভ্যান জব্দ এবং পাঁচজনকে আটক করা হয়।
কোস্টগার্ড জানায়, জব্দ করা সব আলামত ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনে ‘জয় বাংলা’ স্লোগানের পর ককটেল বিস্ফোরণ