Current Bangladesh Time
Thursday September ২৪, ২০২৬ ৮:৩৮ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » পটুয়াখালী সদর » পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে বিদ্যুৎ সার্কিট ব্রেকারের তামার প্লেট চুরি, তিনতলায় বন্ধ সংযোগ
২৪ September ২০২৬ Thursday ৬:৫৯:১৫ PM
Print this E-mail this

পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে বিদ্যুৎ সার্কিট ব্রেকারের তামার প্লেট চুরি, তিনতলায় বন্ধ সংযোগ


নিজস্ব প্রতিবেদকঃ

পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে বিদ্যুৎ সার্কিটের তামা চুরি যাওয়ার ঘটনায় ইউনিটের তিনতলায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। এতে সকাল থেকে ভোগান্তিতে পড়েছেন সেখানে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে হাসপাতালের তিনতলায় হাম ইউনিটের সামনের বিদ্যুৎ সংযোগের সার্কিট ব্রেকারের মধ্যে থাকা থেকে তামার প্লেট চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে বিষয়টি নজরে এলে ওই অংশের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বর্তমানে সেখানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছে গণপূর্ত বিভাগ।

হাসপাতালের তত্ত্বাবধায়ক চিকিৎসক দিলরুবা ইয়াসমিন লিজা বলেন, হাসপাতালের নিরাপত্তা নিয়ে তারা উদ্বিগ্ন। প্রয়োজনের তুলনায় নিরাপত্তার জন্য পর্যাপ্ত আনসার সদস্য নেই। এ কারণে মাঝেমধ্যেই হাসপাতাল থেকে বিভিন্ন মালামাল চুরির ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে কে বা কারা বিদ্যুৎ সার্কিট ব্রেকারের মধ্যে থাকা তামার পাত চুরি করে নিয়ে গেছে। বিষয়টি গণপূর্ত বিভাগকে জানানো হয়েছে এবং তারা মেরামতের কাজ করছে। চুরির কারণে সকাল থেকে হাম ইউনিটের তিনতলায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা কমলাপুরের বাসিন্দা আসমা বেগম বলেন, সকাল থেকে বিদ্যুৎ না থাকায় রোগীদের নিয়ে অনেক কষ্টে থাকতে হচ্ছে। চিকিৎসার জন্য হাসপাতালে এসে বিদ্যুৎ না থাকায় অন্ধকারে বসে থাকতে হচ্ছে।

লোহালিয়ার বাসিন্দা সিরাজ সিকদার বলেন, হাসপাতালে প্রায়ই রোগী ও স্বজনদের মোবাইলসহ বিভিন্ন মালামাল চুরির অভিযোগ শোনা যায়। এর মধ্যে এবার বিদ্যুৎ সার্কিটের তামাও চুরি হয়ে গেল। হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনে ‘জয় বাংলা’ স্লোগানের পর ককটেল বিস্ফোরণ
ডিজেলের মূল্যবৃদ্ধি:ঢাকা-বরিশাল রুটে লঞ্চ ভাড়া বাড়ল ১৭-২০ শতাংশ
বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর
বরিশালে মুহুরী হত্যাকান্ড: বালিশচাপা দিয়ে স্বামীর মৃত্যু নিশ্চিত করেন নাছিমা : পুলিশ
বিসিসি’র সাবেক প্যানেল মেয়র বাহারকে না পেয়ে কিশোর ছেলেকে ধরে নিয়ে গেল ডিবি
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com