Current Bangladesh Time
Thursday October ১, ২০২৬ ৬:৫৭ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » মাছ ধরতে গিয়ে নদীতে তলিয়ে যান কাঁঠালিয়ার মান্নান, ২ দিন পর ভেসে উঠল লাশ
১ October ২০২৬ Thursday ৪:৫৬:০৭ PM
Print this E-mail this

মাছ ধরতে গিয়ে নদীতে তলিয়ে যান কাঁঠালিয়ার মান্নান, ২ দিন পর ভেসে উঠল লাশ


ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির কাঁঠালিয়ার বিষখালী নদীতে মাছ ধরতে গিয়ে নদীতে তলিয়ে যাওয়ার দুই দিন পর জেলে আব্দুল মান্নান হাওলাদারের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে বিষখালী নদী থেকে লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্বজনরা জানায়, গত মঙ্গলবার বিকেলে ট্রলার নিয়ে বিষখালী নদীতে ইলিশ মাছ ধরতে যান আব্দুল মান্নান। অসাবধানতাবশত ট্রলার থেকে নদীতে পড়ে তলিয়ে যান তিনি। পরে রাজাপুর ফায়ার সার্ভিস ও বরিশাল নদী ফায়ার সার্ভিসের ডুবুরি দল যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেও তার সন্ধান পায়নি। বৃহস্পতিবার সকালে বিষখালী নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

কাঁঠালিয়া থানার ওসি আবু নাছের রায়হান জানান, বিষখালী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া জেলে আব্দুল মান্নান হাওলাদারের লাশ উদ্ধার হয়েছে। কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার
বরিশাল সিটি নির্বাচন: বিএনপিতে হেভিওয়েটদের লড়াই, একক প্রার্থী নিয়ে মাঠে জামায়াত— ‘ফ্যাক্টর চরমোনাই’
বরিশালের যেসব নদীতে বড় লঞ্চ চলত সেগুলো এখন ‘মরা খাল’
বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক
বরিশালে আ.লীগের ঝটিকা মিছিলে চাপ বাড়ছে পুলিশের
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com