Current Bangladesh Time
Sunday October ৪, ২০২৬ ৫:২৩ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সংবাদ শিরোনাম » বরিশালে বিসিসি’র মার্কেট বাণিজ‍্যে বিএনপি নেত্রীর বাধা, মানববন্ধন
৪ October ২০২৬ Sunday ১:৪৬:০৩ PM
Print this E-mail this

বরিশালে বিসিসি’র মার্কেট বাণিজ‍্যে বিএনপি নেত্রীর বাধা, মানববন্ধন


বিশেষ প্রতিনিধি:

সরু সড়কের পাশে আবাসিক এলাকায় সিটি করপোরেশনের উদ‍্যোগে মার্কেট নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। বিক্ষোভে নেতৃত্ব দেন ও বক্তব্য রাখেন বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা নাসরিনসহ বিএনপি নেতৃবৃন্দ ও এলাকাবাসী।

শনিবার সকালে নগরীর বগুড়া রোডে বাংলাদেশ ব্যাংকের পাশে এই বিক্ষোভ মানববন্ধন হয়।

সমাবেশে বক্তারা বলেন, মাত্র ১০ শতাংশ জমির ওপর ৩ তলা মার্কেট নির্মানের ঘোষণা দিয়েছে বরিশাল সিটি করপোরেশন। একটি ড্রেন বন্ধ করে সরু সড়কের একদম সঙ্গে এই কাজটি করতে চাইছে তারা। এমনিতেই এখানে বাংলাদেশ ব‍্যাংকের বরিশাল শাখা, বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। যে কারণে সরু সড়কটিতে সারাক্ষণ যানজট লেগে থাকে। যেখানে মার্কেট নির্মাণের উদ‍্যোগ নেওয়া হয়েছে সেটি ব‍্যাস্ত সড়কটির মোড়। সিটি করপোরেশনের উচিৎ সেখানে থাকা তাদের জমি ব‍্যবহার করে মোড়টিকে প্রশস্ত করা। তাতে সড়ক দুর্ঘটনার ঝুঁকি কমবে।

মানববন্ধনে নেতৃত্ব দেওয়া বিএনপি নেত্রী আফরোজা নাসরিন বলেন, বগুড়া রোডের এই এলাকাটি পরিপূর্ণ একটি আবাসিক এলাকা। স্রেফ বানিজ্যের আশায় এখানে এই মার্কেট নির্মানের উদ‍্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দা তথা জনসাধারণের কথা মোটেই ভাবা হয়নি। নগরীতে সরু সড়ক, ফুটপাত দখল, সড়কে ভ্রাম‍্যমান বাজারসহ অনেক সমস‍্যা আছে। সেগুলোর সমাধান না করে কেবল স্টল বানিজ‍্যের আশায় এই মার্কেট নির্মানের উদ‍্যোগ নেওয়া হয়েছে। আমরা কোন অবস্থায় এই মার্কেট হতে দেব না।

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে বরিশাল সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মূখ‍্য নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার বলেন, ওখানে করপোরেশনের জমিতে একটি মার্কেট করার সিদ্ধান্ত রয়েছে। সেই লক্ষ্যে ঠিকাদারও নিয়োগ করা হয়েছে। তবে বাধা কিংবা মার্কেট হতে না দেওয়ার দাবি সম্পর্কে আমার কিছু জানা নেই।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ঢাকা-বরিশাল মহাসড়ক মাত্র ১৮ ফুট, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
বরিশালে বিসিসি’র মার্কেট বাণিজ‍্যে বিএনপি নেত্রীর বাধা, মানববন্ধন
বরিশালে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২১৯
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
বরিশালে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com