Current Bangladesh Time
Monday October ১২, ২০২৬ ৭:৪৩ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » বাউফলের ৬৫ পূজামণ্ডপে বিএনপি নেতার অনুদান
১২ October ২০২৬ Monday ৫:২৮:০৯ PM
Print this E-mail this

বাউফলের ৬৫ পূজামণ্ডপে বিএনপি নেতার অনুদান


বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা:


পটুয়াখালীর বাউফল উপজেলায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ৬৫টি পূজামণ্ডপে অনুদান দিয়েছেন বাউফল পৌর বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির। সোমবার বেলা ১১টার দিকে বাউফল পৌরসভার সাবেক পৌর প্রশাসক ও বাউফল কেন্দ্রীয় কালীমন্দিরের সভাপতি জীবনকৃষ্ণ সাহার কার্যালয়ে মণ্ডপগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে অনুদান তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীবনকৃষ্ণ সাহা, উপজেলা হিন্দু, বৌদ্ধ কল্যাণ ঐক্যফ্রন্টের আহ্বায়ক নিতাই বাবু, সদস্যসচিব রাখাল চন্দ্র দাস, ফুলতলা গীতাশ্রমের সভাপতি সুশান্ত সাহা,বিএনপি নেতা হুমায়ুন কবিরের জেষ্ঠ সন্তান ইমাম হোসেন অনিকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। কালাইয়া মদনমোহন জিউর আখড়াবাড়ি পূজা মন্ডপের সভাপতি সুমন মালাকার বলেন, উপজেলার সব পূজামণ্ডপে সমানভাবে অনুদান দেওয়ার এমন উদ্যোগ আগে দেখেননি। এ উদ্যোগের জন্য হুমায়ুন কবিরের প্রতি কৃতজ্ঞতা জানাই।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বাউফল শাখার সাধারণ সম্পাদক অতুল পাল বলেন, ধর্মীয় উৎসবে সহযোগিতা বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি করে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
এবার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হোলো মঈন আব্দুল্লাহ কে
বরিশাল-ঢাকা মহাসড়কে ভয়াবহ সড়ক ধস, বড় দুর্ঘটনার শঙ্কা
বরিশালের প্রথম সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের যাত্রা
বরিশালের সাবেক ডিসি-এডিসির দুর্নীতি:ভুয়া বিল-ভাউচারে কোটি টাকা আত্মসাতের অভিযোগ
শেবাচিম হাসপাতাল: অতিরিক্ত শয্যাতেও ঠাঁই নেই
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com