Current Bangladesh Time
Thursday October ২২, ২০২৬ ১:৫৮ AM
Barisal News
Latest News
Home » আগৈলঝাড়া » গৌরনদী » বরিশাল » স্থানীয় সরকার নির্বাচনে ফ্যাসিস্ট ও গুপ্তরা মিলে ষড়যন্ত্র করবে : জহির উদ্দিন স্বপন
২১ October ২০২৬ Wednesday ১০:১৭:৪৯ PM
Print this E-mail this

স্থানীয় সরকার নির্বাচনে ফ্যাসিস্ট ও গুপ্তরা মিলে ষড়যন্ত্র করবে : জহির উদ্দিন স্বপন


গৌরনদী ((বরিশাল) প্রতিনিধি:

স্থানীয় সরকার নির্বাচনে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট ও গুপ্তরা মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে ও দলীয় প্রতিযোগিতার অনলে ঘি ঢালবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, ‘এই দুই দল দেশে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছে।তাই নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে যেন কারো উসকানির ফাঁদে পা না দেয়।’

বুধবার (২১ অক্টোবর) বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলায় ইউনিয়ন বিএনপি আয়োজিত মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।

জহির উদ্দিন স্বপন আরো বলেন, ‘দেশে বিশৃঙ্খলা সৃষ্টির বিষয়ে গোয়েন্দা প্রতিবেদন থাকার কথা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই জাতিকে অবহিত করেছেন। দেশের কয়েকটি জায়গার কল কারখানায় কিছু শ্রমিক অসন্তোষ সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে বলেও প্রধানমন্ত্রী জানিয়েছেন।’

দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দলীয় নেতাকর্মীদের অবশ্যই ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে। স্থানীয় সরকার নির্বাচন কেন্দ্র করে কেউ যেন দলকে দুর্বল করতে না পারে, উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে না পারে সে বিষয়ে খেয়াল রাখতে হবে।’

মতবিনিময়সভায় আরো উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল নগরীতে জলাশয় ভরাট থামছেই না, উদ্বেগ
একের পর এক মামলায় গ্রেপ্তার মঈন আবদুল্লাহ, পরিবারের উদ্বেগ
বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৭৩ জনের বিরুদ্ধে মামলা
নয় বছর পর কার্নিভ্যাল: ছয় লাখ পর্যটকের জন্য প্রস্তুত হচ্ছে কুয়াকাটা
পায়রা বন্দরের চ্যানেল খনন: পলির নিচে ৬৫০০ কোটি টাকা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com