Current Bangladesh Time
Thursday October ২৯, ২০২৬ ৩:০৮ PM
Barisal News
Latest News
Home » দশমিনা » পটুয়াখালী » ৩৪ বছর ধরে বসবাস, জমি বন্দোবস্ত চায় দশমিনার ৩০০ ভূমিহীন পরিবার
২৯ October ২০২৬ Thursday ১:০২:১৬ PM
Print this E-mail this

৩৪ বছর ধরে বসবাস, জমি বন্দোবস্ত চায় দশমিনার ৩০০ ভূমিহীন পরিবার


দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর দশমিনা উপজেলায় জমি বন্দোবস্তের দাবিতে মানববন্ধন করেছেন ভূমিহীন ৩০০ পরিবারের সদস্যরা। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি পালন করেন তাঁরা। পরে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে জমা দেন।

ভূমিহীন পরিবারগুলোর দাবি, উপজেলার চরবোরহান ইউনিয়নের উত্তর চর শাহজালাল মৌজায় তাঁরা ১৯৯২ সাল থেকে বসবাস করছেন। দীর্ঘ ৩৪ বছরে সেখানে ঘরবাড়ি নির্মাণ, পুকুর খনন, মাছ চাষ, গবাদিপশু ও হাঁস-মুরগি পালন এবং ধানসহ বিভিন্ন ফসলের আবাদ করে জীবিকা নির্বাহ করছেন তাঁরা।

মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা অভিযোগ করেন, একটি অসাধু চক্র ভুল তথ্য দিয়ে জমির ভুয়া বন্দোবস্ত নিয়ে নিজেদের মালিকানা দাবি করছে। ওই চক্র তাঁদের উচ্ছেদের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তাঁরা।

ভূমিহীন পরিবারের সদস্যরা জানান, ওই এলাকায় তাঁদের ভোটার তালিকায় নাম রয়েছে এবং জাতীয় পরিচয়পত্রেও ঠিকানা উল্লেখ আছে। এ ছাড়া তাঁদের মা-বাবা, দাদা-দাদি, স্ত্রী-সন্তানসহ স্বজনদের কবর রয়েছে সেখানে। দীর্ঘদিন ধরে বসবাস করলেও তাঁরা সরকারিভাবে জমির বন্দোবস্ত পাননি। অন্যদিকে, কিছু ব্যক্তি নিজেদের ভূমিহীন পরিচয় দিয়ে জমির বন্দোবস্ত নিয়েছেন বলে তাঁদের অভিযোগ।

ভুয়া বন্দোবস্ত বাতিল করে যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত ভূমিহীন পরিবারগুলোকে জমি বন্দোবস্ত দেওয়ার দাবি জানানো হয় মানববন্ধনে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।

দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা বলেন, একটি স্মারকলিপি পেয়েছি। সেটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
সমাজে মাদক সেবনের মাত্রা প্রকটভাবে দেখা দিয়েছে: মনজুর মোর্শেদ
বিএম কলেজের ছাত্রাবাসে গভীর রাতে উত্তেজনা, মুখোমুখি ছাত্রদল ও শিক্ষার্থীরা
বরিশাল-কুয়াকাটা মহাসড়কে পৌর টোলের নামে অর্থ আদায়
ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ঘিরে বরিশালের উপকূলে সতর্কতা, পায়রা বন্দরে ৩ নম্বর সংকেত
বরিশালের ৩ কমিটি: যুবদলে ১০ বছর ধরে ঘুরেফিরে একই নেতৃত্ব
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com