Current Bangladesh Time
Thursday October ২৯, ২০২৬ ২:২২ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্নের পর সনদ ও বই বিতরণ
২৯ October ২০২৬ Thursday ১২:৩৮:২৪ PM
Print this E-mail this

বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্নের পর সনদ ও বই বিতরণ


রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি :

ইংরেজি ভাষার প্রতি ভীতি দূর করতে বরিশালে হাফেজ শিক্ষার্থীদের জন্য আয়োজিত সাত দিনব্যাপী স্পোকেন ইংলিশ শর্ট কোর্সের দ্বিতীয় ব্যাচ সফলভাবে সম্পন্ন হয়েছে। কোর্স শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও বই বিতরণ করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর)  রাত নয়টায় নগরীর কলেজ রোডে মাকসুদা-জহির ফাউন্ডেশন পরিচালিত জালীলুল কুরআন হাফেজী মাদ্রাসায় এ উপলক্ষে সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি ও দৈনিক বর্তমান’র ব্যুরো চিফ মো. মামুন-অর-রশিদ। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যাপক জহুরুল আলম। অনুষ্ঠান পরিচালনা করেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ ও সার্জন ডা. মো. মাজহারুল রেজওয়ান রেজা।

কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীরা নিজেদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, “আমরা মাদ্রাসার ছাত্র। কিন্তু ইংরেজি ভাষা শেখা এত সহজ, তা এখানে না এলে জানতামই না। মাত্র সাত দিনের কোর্সে আমাদের ইংরেজিভীতি কেটে গেছে। এখন একটু অনুশীলন করলেই প্রাথমিক ইংরেজি বলতে ও বুঝতে পারব বলে আশা করছি।”

প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক মো. মামুন-অর-রশিদ বলেন, বর্তমান যুগের চাহিদা পূরণে ধর্মীয় শিক্ষার পাশাপাশি ইংরেজি ভাষা ও প্রযুক্তিগত দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাফেজ শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ করে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। এ উদ্যোগ শিক্ষার্থীদের ভবিষ্যৎ পথচলায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

স্পোকেন ইংলিশ শর্ট কোর্সের কোর্স কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন হাফেজ মাওলানা আবদুল্লাহ ইমাম। প্রশিক্ষক হিসেবে ছিলেন হাফেজ মাওলানা মো. রায়হান।

অনুষ্ঠানে মাকসুদা-জহির ফাউন্ডেশনের পরিচালক ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক সার্জন (অর্থোপেডিক) ডা. মো. মাজহারুল রেজওয়ান রেজা ঘোষণা দেন, কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর দক্ষতায় স্বাবলম্বী করে গড়ে তুলতে শিগগিরই আরও বেশ কয়েকটি সমসাময়িক বিষয়ে স্বল্পমেয়াদি প্রশিক্ষণ কোর্স চালু করা হবে।

তিনি বলেন, যুগের সঙ্গে তাল মিলিয়ে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের প্রযুক্তিগত শিক্ষা ও কর্মদক্ষতা বৃদ্ধির মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। শিক্ষার্থীরা যেন ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক জ্ঞান ও দক্ষতা অর্জন করে নিজেদের যোগ্যতা বিকাশের সুযোগ পায়, সে লক্ষ্যেই ফাউন্ডেশন কাজ করছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
সমাজে মাদক সেবনের মাত্রা প্রকটভাবে দেখা দিয়েছে: মনজুর মোর্শেদ
বিএম কলেজের ছাত্রাবাসে গভীর রাতে উত্তেজনা, মুখোমুখি ছাত্রদল ও শিক্ষার্থীরা
বরিশাল-কুয়াকাটা মহাসড়কে পৌর টোলের নামে অর্থ আদায়
ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ঘিরে বরিশালের উপকূলে সতর্কতা, পায়রা বন্দরে ৩ নম্বর সংকেত
বরিশালের ৩ কমিটি: যুবদলে ১০ বছর ধরে ঘুরেফিরে একই নেতৃত্ব
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com