Current Bangladesh Time
Thursday October ২৯, ২০২৬ ৩:০৬ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সংবাদ শিরোনাম » সমাজে মাদক সেবনের মাত্রা প্রকটভাবে দেখা দিয়েছে: মনজুর মোর্শেদ
২৯ October ২০২৬ Thursday ১:১৫:২৩ PM
Print this E-mail this

সমাজে মাদক সেবনের মাত্রা প্রকটভাবে দেখা দিয়েছে: মনজুর মোর্শেদ


বরিশাল প্রতিনিধি:

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী বলেছেন, আমাদের সমাজে একটা সমস্যা প্রকটভাবে দেখা দিয়েছে- সেটা হচ্ছে মাদক সেবনের মাত্রা। আর এই মাদক কারবারি যারা তারা সমাজে আপনার, আমাদের মাঝেই বসবাস করে। এদের সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে।

বুধবার (২৮ অক্টোবর) রাতে বরিশাল সার্কিট হাউসে দৃষ্টি প্রতিবন্ধীদের মধ্যে সাদাছড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের উদ্যোগে সাদাছড়ি বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। বিভাগীয় কমিশনার খলিল আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

দৃষ্টি প্রতিবন্ধীদের মনজুর মোর্শেদ চৌধুরী বলেন, সামাজিক প্রতিবন্ধকতার কারণে সমাজে নানাভাবে আপনারা বাধাপ্রাপ্ত হচ্ছেন। সরকার আপনাদের এ সীমাবদ্ধতা সম্পর্কে অবগত। কিছু সামাজিক নিরাপত্তার মাধ্যমে আপনাদের সহায়তা করার জন্য সরকার সচেষ্ট আছেন।

তিনি আরও বলেন, বিভাগীয় কমিশনারের আয়োজনে আপনাদের নিরাপদ চলাচলের জন্য সাদাছড়ি উপহার দিচ্ছেন। আপনারা সমাজের সচেতন নাগরিক। শুধু দৃষ্টি প্রতিবন্ধকতাই আপনাদের আছে। এর বাইরে আপনার সব ইন্দ্রিয় কাজ করে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, আমাদের সমাজে একটা সমস্যা প্রকটভাবে দেখা দিয়েছে- সেটা হচ্ছে মাদক সেবনের মাত্রা। মাদক কারবারি যারা, তারা সমাজে আপনাদের আমাদের মাঝেই বসবাস করে। আপনারা এদের সম্পর্কে সতর্ক থাকবেন। এদের এই অবৈধ কাজ, ব্যবসা সম্পর্কে পুলিশকে জানাবেন, প্রশাসনকে জানাবেন। আপনার সন্তানদেরকে আপনারা নিরাপদে রাখবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল রেঞ্জের ডিআইজি জুলফিকার আলী হায়দার, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আহসান হাবিব, জেলা প্রশাসক মো. মামুন খন্দকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজসেবা বরিশাল আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ সাজ্জাদ পারভেজ।

অনুষ্ঠানে বরিশাল বিভাগের ১০০ জন দৃষ্টি প্রতিবন্ধীদের মধ্যে সাদাছড়ি বিতরণ করা হয়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
সমাজে মাদক সেবনের মাত্রা প্রকটভাবে দেখা দিয়েছে: মনজুর মোর্শেদ
বিএম কলেজের ছাত্রাবাসে গভীর রাতে উত্তেজনা, মুখোমুখি ছাত্রদল ও শিক্ষার্থীরা
বরিশাল-কুয়াকাটা মহাসড়কে পৌর টোলের নামে অর্থ আদায়
ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ঘিরে বরিশালের উপকূলে সতর্কতা, পায়রা বন্দরে ৩ নম্বর সংকেত
বরিশালের ৩ কমিটি: যুবদলে ১০ বছর ধরে ঘুরেফিরে একই নেতৃত্ব
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com