বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর গার্ড অব অনার ও দাফনে বাধা দেওয়ার ঘটনার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধারা। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় পিরোজপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে সদর রোডে মানববন্ধন করেন তারা।
পিরোজপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আহমেদ শহিদুল হক, সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার বীর প্রতীক সোলাইমান মল্লিক, জেলা কমিটির সদস্য অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য রাজ্জাক সরদার, জেলা কমিটির সদস্য আব্দুল মান্নান ধরানী, সদর উপজেলা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ, সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী সরদার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম, পিরোজপুর জেলা শাখার আহ্বায়ক গাজী কামরুজ্জামান শুভ্রসহ অন্য নেতারা।
বক্তারা বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার গার্ড অব অনার ও দাফন নিয়ে এমন পরিস্থিতির সৃষ্টি অত্যন্ত দুঃখজনক। যারা জীবন বাজি রেখে দেশের স্বাধীনতা অর্জনে ভূমিকা রেখেছেন, মৃত্যুর পর তাদের রাষ্ট্রীয় ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা সবার দায়িত্ব। একজন মুক্তিযোদ্ধার শেষ বিদায়ে বাধা দেওয়ার অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
বক্তারা আরো বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ভবিষ্যতে কোনো বীর মুক্তিযোদ্ধার গার্ড অব অনার বা দাফন নিয়ে যেন এমন পরিস্থিতির সৃষ্টি না হয়, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
গত শনিবার বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যু হয়। তাকে গার্ড অব অনার এবং দাফনে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
সমাজে মাদক সেবনের মাত্রা প্রকটভাবে দেখা দিয়েছে: মনজুর মোর্শেদ
বিএম কলেজের ছাত্রাবাসে গভীর রাতে উত্তেজনা, মুখোমুখি ছাত্রদল ও শিক্ষার্থীরা
বরিশাল-কুয়াকাটা মহাসড়কে পৌর টোলের নামে অর্থ আদায়