Current Bangladesh Time
Monday November ৯, ২০২৬ ১১:১৭ PM
Barisal News
Latest News
Home » নেছারাবাদ (স্বরূপকাঠি) » পিরোজপুর » মাজারে সিজদা ও শায়িত ব্যক্তির কাছে কিছু চাওয়া যাবে না -ছারছীনার পীর ছাহেব
৮ November ২০২৬ Sunday ৮:৪৫:০১ PM
Print this E-mail this

মাজারে সিজদা ও শায়িত ব্যক্তির কাছে কিছু চাওয়া যাবে না -ছারছীনার পীর ছাহেব


সংবাদ বিজ্ঞপ্তি:

আমীরে হিযবুল্লাহ ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের সঠিক আকিদা ও আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে কোরআন-সুন্নাহর শিক্ষা বাস্তবায়ন করতে হবে। ধর্মের নামে প্রচলিত শিরক, বিদআত, কুসংস্কার ও অনৈতিক কর্মকা- পরিহার করে ইসলামের প্রকৃত সৌন্দর্য তুলে ধরতে হবে।

তিনি বলেন, মাজারে শায়িত ব্যক্তিরা সম্মানিত আল্লাহওয়ালা ও নেককার মানুষ। তাঁদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন এবং তাঁদের আদর্শ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। তবে মাজারে সিজদা করা, ঢোল-তবলা বাজানো,  শায়িত ব্যক্তির কাছে কোনো কিছু চাওয়া কিংবা শরিয়তবিরোধী আচার-অনুষ্ঠানে অংশ নেওয়া যাবে না। সব চাওয়া-পাওয়া ও সাহায্য প্রার্থনা করতে হবে একমাত্র মহান আল্লাহর কাছে। নেককার ব্যক্তিদের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা যেতে পারে, কিন্তু তাঁদের সরাসরি আহ্বান করা বা তাঁদের কাছে প্রয়োজন পূরণের প্রার্থনা করা যাবে না। এছাড়াও মাজারে অপ্রয়োজনীয় গম্বুজ নির্মাণসহ ধর্মীয় অনুশাসনের সঙ্গে সাংঘর্ষিক সকল  কার্যক্রম পরিহার করতে হবে।

চট্টগ্রামবাসীর উদ্দেশে তিনি আরও বলেন, চট্টগ্রাম ইসলাম প্রচার, দ্বীনি শিক্ষা ও অসংখ্য আল্লাহওয়ালার স্মৃতিবিজড়িত ঐতিহাসিক জনপদ। এ অঞ্চলের মানুষ আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আদর্শ অনুসরণ করে শিরক-বিদআতমুক্ত সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখলে ইনশাআল্লাহ চট্টগ্রাম একদিন আউলিয়াদের রাজধানী হিসেবে পরিচিতি লাভ করবে।

শনিবার (৭ নভেম্বর) বাদ আছর চট্টগ্রামের ইপিজেড এলাকায় ব্যারিস্টার সুলতান আহমদ চৌধুরী ডিগ্রি কলেজ সংলগ্ন মাঠে আয়োজিত ঈছালে ছাওয়াব ও দোয়ার মাহফিলে প্রধান অতিথির আলোচনায় তিনি এসব কথা বলেন।

মাহফিলে পীর ছাহেব কেবলার সফরসঙ্গী ও বিশিষ্ট ওলামায়ে কেরাম ওয়াজ-নসিহত করেন। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় পীর ছাহেব কেবলা দোয়া ও মুনাজাত পরিচালনা করেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা
শুকনো মৌসুমে নাব্যতা সংকট: বরিশালে একের পর এক বন্ধ হচ্ছে নৌ-রুট
ঢাকা-কুয়াকাটা সড়ক: কম দূরত্বে বেশি টোল
বরিশালে বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে সংঘর্ষ
নিত্য মৃত্যুর ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক: একনেকে ঠাঁই হয়নি ছয় লেন প্রকল্পের
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com