Current Bangladesh Time
Friday November ১৩, ২০২৬ ১:১৫ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » হিজলা » বরিশালে বিষাক্ত ধোঁয়ায় স্বাস্থ্যঝুঁকি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
১১ November ২০২৬ Wednesday ৮:৫৫:২১ PM
Print this E-mail this

বরিশালে বিষাক্ত ধোঁয়ায় স্বাস্থ্যঝুঁকি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা


রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি:

ঘণবসতিপূর্ণ এলাকায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে প্লাস্টিক প্রক্রিয়াজাত ও বর্জ্য পোড়ানোর অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগের ভিত্তিত্বে ‘ইফরাস খান ট্রেডার্স’ নামের ওই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন বরিশালের হিজলা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইলিয়াস সিকদার।

তবে স্থানীয় বাসিন্দারা দ্রুত লোকালয় থেকে বিষাক্ত ধোঁয়ায় স্বাস্থ্যঝুঁকিতে ফেলা কারখানাটি অপসারণের জোর দাবি করেছেন। তা না হলে হাজার হাজার বাসিন্দা ও পাশের বিদ্যালয়ের শত শত শিক্ষার্থীদের চরম স্বাস্থ্যঝুঁকিতে পরার আশঙ্কা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের পত্তনীভাঙ্গা এলাকায় দীর্ঘদিন ধরে কারখানাটি পরিচালনা করে আসছিলেন গিয়াস উদ্দিন খান নামে এক ব্যক্তি। 

সেখানে বাসাবাড়ি ও বর্জ্য থেকে সংগৃহীত পরিত্যক্ত প্লাস্টিক সামগ্রী ও পলিথিন কেটে রাসায়নিকের মাধ্যমে ধোয়া-পোছা করা হয় এবং কারখানার ভেতরেই পোড়ানো হয়। 

এতে সৃষ্ট বিষাক্ত কালো ধোঁয়া ও তীব্র দুর্গন্ধে পুরো এলাকা বিষাক্ত হয়ে পড়েছে।

সূত্রে আরো জানা গেছে, কারখানাটির পাশেই রয়েছে পূর্ব পত্তনীভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও স্থানীয় বাজার। 

বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাওলানা মো. আবু হানিফ জানান, প্লাস্টিক পোড়ানোর বিষাক্ত ধোঁয়া ও দুর্গন্ধ সরাসরি শ্রেণি কক্ষে প্রবেশ করায় তীব্র কষ্ট ভোগ করতে হচ্ছে শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীদের।ফলে স্বাভাবিক পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

স্থানীয় বাসিন্দা গনি মজুমদার জানান, বায়ু ও বর্জ্য দূষণের বিরুদ্ধে প্রায় দুই বছর আগে গণস্বাক্ষর সম্বলিত অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দেওয়া হলেও এতোদিন দৃশ্যমান কোনো ফল পাওয়া যায়নি। উল্টো কারখানাটির বিষাক্ত কেমিক্যাল মিশ্রিত পানি সরাসরি স্থানীয় খালে ফেলা হতো।

এছাড়াও সম্প্রতি এলাকায় মসজিদ, টিউবওয়েল ও ব্যাটারি চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় কারখানাটির সাথে চোরাই মালামাল কেনাবেচার কোনো যোগসূত্র আছে কি না, তা নিয়ে জনমনে সন্দেহ দেখা দিয়েছে।

কারখানার সার্বিক বিষয়ে জানতে তথ্য সংগ্রহ করতে গেলে সংবাদকর্মীদের ওপর চড়াও হন মালিক গিয়াস উদ্দিন খান। তিনি কারখানাটিতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই বলে স্বীকার করেন এবং সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে মূল ফটক বন্ধ করে দিয়েছেন।

বুধবার দুপুরে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট ও হিজলা উপজেলা নির্বাহী অফিসার মো. ইলিয়াস সিকদার জানান, “ঘণবসতিপূর্ণ এলাকায় ছাড়পত্র ছাড়া প্লাস্টিক কারখানা চালানো জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। 

প্রথমপর্যায়ে কারখানার মালিককে ১০ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়েছে।

তিনি আরও জানিয়েছেন, ছাড়পত্র ছাড়া পুনরায় কার্যক্রম চালালে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।

বরিশাল পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী সাইফুদ্দিন বলেন, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে দ্রুতই কারণ দর্শানোর নোটিশ জারি করা হবে। পরিবেশগত শর্তাবলি পূরণ ও ছাড়পত্র নিতে ব্যর্থ হলে কারখানাটি বন্ধের নির্দেশসহ আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল বিভাগ: ৯৩ টিনএজারের হদিস নেই
সেই ভয়াল ১২ নভেম্বর আজ, ভোলায় স্মরণসভাসহ নানা কর্মসূচি
বরিশালে সরকারি দামে মিলছে না এলপিজি: ১২ কেজির সিলিন্ডারে দিতে হচ্ছে ৩০০ টাকা বেশি
এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা
শুকনো মৌসুমে নাব্যতা সংকট: বরিশালে একের পর এক বন্ধ হচ্ছে নৌ-রুট
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com