Home » ক্যাম্পাস » বরিশাল » বিশ্ববিদ্যালয় এলাকায় ঘুরতে এসে শিশুসন্তানসহ ববি শিক্ষার্থীর বোন নিখোঁজ, জিডি
১২ November ২০২৬ Thursday ৫:০১:৩৮ PM
বিশ্ববিদ্যালয় এলাকায় ঘুরতে এসে শিশুসন্তানসহ ববি শিক্ষার্থীর বোন নিখোঁজ, জিডি
ক্যাম্পাস প্রতিনিধি:
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ঘুরতে এসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাকিলা জাহান শিমুর বোন সাকিবুন্নাহার (২৭) ও তার শিশু সন্তান লাবিব (৭) নিখোঁজ হয়েছে বলে জানাগেছে। এই ঘটনায় বৃহস্পতিবার দুপুরে বরিশাল বন্দর থানায় প্রাথমিক অভিযোগ (জিডি) করেছে পরিবারটি।
শাকিলা জাহান শিমু বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪) শিক্ষাবর্ষের ফাইনান্স ও ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী। গতকাল বুধবার (১১ নভেম্বর) আনুমানিক বিকেল ৫ টার দিকে সাকিবুন্নাহার লিজা (২৭) এবং তার ছেলে লাবিব (৭) বিশ্ববিদ্যালয় এলাকায় ঘুরতে এসে নিখোঁজ হন বলে জানাগেছে। গতকাল থেকে আজ দুপুর পর্যন্ত তাদের খোঁজ না পেয়ে আজ দুপুরে বরিশাল বন্দর থানায় জিডি করেছে সাকিলা জাহান।
নিখোঁজ সাকিবুন্নাহারের চাচাতো ভাই মাজহারুল ইসলান সুমন বলেন, ” আমরা এখনো আমার চাচাতো বোন ও তার ছেলেকে খুঁজে পাইনি। আমরা আমাদের সকল আত্মীয়-স্বজনের সাথেও কথা বলেছি এবং খোঁজ করেছি কিন্তু তাদের সন্ধান পাইনি। এজন্য আজ দুপুরে আমরা থানায় জিডি করে এসেছি।
বরিশাল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, “আজ সকালে হারানো মেয়ে ও ছেলের বিষয়ে পরিবারের সাথে আমার কথা হয়েছে। তাদেরকে আমি জিডি করার পরামর্শ দিয়েছি। তারা দুপুরে থানায় এসে জিডি সম্পন্ন করেছে।”
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল বিভাগ: ৯৩ টিনএজারের হদিস নেই
সেই ভয়াল ১২ নভেম্বর আজ, ভোলায় স্মরণসভাসহ নানা কর্মসূচি
বরিশালে সরকারি দামে মিলছে না এলপিজি: ১২ কেজির সিলিন্ডারে দিতে হচ্ছে ৩০০ টাকা বেশি
এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা
শুকনো মৌসুমে নাব্যতা সংকট: বরিশালে একের পর এক বন্ধ হচ্ছে নৌ-রুট