Current Bangladesh Time
Thursday November ১২, ২০২৬ ৭:৪০ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » বাউফলে মিলল অজ্ঞাত ব্যক্তির খণ্ডিত হাত-পা ও উরুর অংশ
১২ November ২০২৬ Thursday ৫:৪৯:১৭ PM
Print this E-mail this

বাউফলে মিলল অজ্ঞাত ব্যক্তির খণ্ডিত হাত-পা ও উরুর অংশ


বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে মানবদেহ থেকে বিচ্ছিন্ন অজ্ঞাত এক ব্যক্তির বাঁ হাত, এক পায়ের হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত অংশ এবং উরুর একটি খণ্ডিত অংশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার কালিশুরী ইউনিয়নের পোনাহুরা এলাকা থেকে এসব দেহাংশ উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন পোনাহুরা এলাকায় সড়কের পাশে একটি বিচ্ছিন্ন মানবহাত পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে দুপুর ১২টার দিকে বাউফল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পোনাহুরা ইসলামিয়া ছালেহিয়া ফাজিল মাদ্রাসার অদূরে সড়কের পাশ থেকে বাঁ হাতটি উদ্ধার করে।
পরে হাতটির সন্ধান পাওয়ার স্থান থেকে আশপাশের এলাকায় তল্লাশি শুরু করেন পুলিশ সদস্য ও স্থানীয় লোকজন। একপর্যায়ে ঘটনাস্থল থেকে প্রায় ৫০০ মিটার দূরে আলী মোল্লার একটি অনাবাদি খেত থেকে এক পায়ের হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত অংশ উদ্ধার করা হয়। এ ছাড়া কাশেম সরদারের অনাবাদি জমিতে একটি বস্তার ভেতর থেকে কোমরের নিচের অংশের উরুর একটি খণ্ডিত অংশ পাওয়া যায়।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া দেহাংশগুলোতে পচন ধরেছে। ফলে এগুলো কত দিন আগে বিচ্ছিন্ন হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধার হওয়া অংশগুলোর পরিচয় শনাক্তের জন্য আঙুলের ছাপ সংগ্রহসহ প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় লোকজনের দেওয়া খবরের ভিত্তিতে প্রথমে একটি বিচ্ছিন্ন বাঁ হাত উদ্ধার করা হয়। পরে তল্লাশি চালিয়ে আরও দুটি স্থানে এক পায়ের অংশ ও উরুর একটি খণ্ডিত অংশ পাওয়া যায়। দেহাংশগুলোর পরিচয় শনাক্তে পুলিশের বিশেষজ্ঞ দল কাজ করছে। একই সঙ্গে ওই এলাকায় মানবদেহের অন্য কোনো অংশ পড়ে আছে কি না, তা খুঁজতে তল্লাশি অব্যাহত রয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল বিভাগ: ৯৩ টিনএজারের হদিস নেই
সেই ভয়াল ১২ নভেম্বর আজ, ভোলায় স্মরণসভাসহ নানা কর্মসূচি
বরিশালে সরকারি দামে মিলছে না এলপিজি: ১২ কেজির সিলিন্ডারে দিতে হচ্ছে ৩০০ টাকা বেশি
এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা
শুকনো মৌসুমে নাব্যতা সংকট: বরিশালে একের পর এক বন্ধ হচ্ছে নৌ-রুট
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com