Current Bangladesh Time
Thursday November ১২, ২০২৬ ৭:৪০ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » মাত্র ২ বছরে শেবাচিমের অবস্থা বদলে দিয়েছিলেন যিনি।
১২ November ২০২৬ Thursday ৬:১৫:০৫ PM
Print this E-mail this

মাত্র ২ বছরে শেবাচিমের অবস্থা বদলে দিয়েছিলেন যিনি।


শেবাচিমহা সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর

সৈয়দ মুন্নাঃ বরিশাল বিভাগের ছয়টি জেলা ছাড়াও ঢাকা বিভাগের মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ কিয়দাংশ ও খুলনা বিভাগের বাগেরহাট জেলার অনেক রোগীসহ দেড় কোটি মানুষের চিকিৎসার ভরসাস্থল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশাল। ১৯৭০ সালে হাসপাতালটি ৩২৪ শয্যায় রোগীর চিকিৎসা কার্যক্রম শুরু হয়। পরে ১৯৭৪ সালে ৫০০ শয্যায় উন্নীত হয়। ২০১৩ সালে ৫০০ শয্যার হাসপাতালটিকে ১০০০ হাজার শয্যায় উন্নীত করা হয়।

১০০০ শয্যা করা হলেও জনবল ও অবকাঠামো পূর্বের ৫০০ শয্যা অনুযায়ী রয়ে গেছে। হাসপাতাল থেকে প্রতি বছর প্রায় ৭ থেকে ৮ লাখ রোগী চিকিৎসা সেবা পেয়ে থাকে। ৫০০ বেডের অবকাঠামোতে ৩০০০ এর বেশী রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা সবচেয়ে বড় সমস্যা । তার মধ্যে রয়েছে সীমিত সম্পদ ও দক্ষ মানব সম্পদের স্বল্পতা, অপ্রতুল সরঞ্জামাদি ও অপর্যাপ্ত বাজেট। অপর্যাপ্ত বাজেট ও ৫০০ বেডের অবকাঠামোতে ৩০০০ এর বেশী রোগী চিকিৎসা সেবা প্রদান করা সবচেয়ে বড় সমস্যা ছিল।

এই সীমাবদ্ধতার ভিতরেই শেবাচিমহা সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর হাসপাতালের রোগী সেবার মান উন্নয়নের লক্ষ্যে অসংখ্য কার্যক্রম বাস্তবায়ন করেছেন তার ভেতর অন্যতম হল, কিডনি ডায়ালাইসিস সেবা ১০টি হতে বর্তমানে ২০টি মেশিনে উন্নীত করেন। এর মধ্যে ২টি মেশিনে সি-ভাইরাসে আক্রান্ত রোগীদের ডায়ালাইসিস করা হয়।

আউটডোর ও ইনডোর এর প্রায় সকল রোগীর প্যাথলজি ও রেডিওলজি পরীক্ষা হাসপাতালেই করার ব্যবস্থা করেন ।

সিটি স্ক্যান মেশিন পুনরায় চালু, নতুন এম আর আই মেশিন স্থাপন।

৫ কোটি টাকা থেকে ১১ কোটি টাকার রাজস্ব আদায়। মেডিকেলের ৩৫ টি খাত থেকে এই রাজস্ব আদায় করা হয়েছিল।

এন্ডোসকপি, কোলনস্কপি, ফাইব্রোস্ক্যান, ইভিএল, কিডনি বায়োপসি পরীক্ষা ও নেফ্রোলিথোটমি সহ কিডনি ও ইউরোলজির সব ধরনের অপারেশন নিয়মিত করণ।

কার্ডিওলজি, রিউমাটোলজি, ইউরোলজি, ভাস্কুলার সার্জারি আউটডোর, এন্ড্রোক্রাইনোলজি, বার্ন ও প্লাস্টিক সার্জারি, নিউরো সাজারী, হেমাটোলজি ইনডোর চিকিৎসা নিয়মিত চালু করণ।

মেডিসিন বিশেষজ্ঞ ইউনিট (লিভার, কিডনি, হরমোন ও ডায়াবেটিস, বক্ষব্যাধি, পরিপাক তন্ত্র, নিউরো, রিউমাটোলজি ও গ্যাস্ট্রোএন্টেরোলজি, হেমাটোলজি) চালু রয়েছে।

হোমিওপ্যাথী বিভাগ চালু করা হয়েছে।

জরুরি ভিত্তিতে ন্যাশনাল ইলেকট্রো ইকুইপমেন্ট মেইনটেন্যান্স ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং সেন্টার (নিমিউ অ্যান্ড টিসি) থেকে ৭ সদস্যের কারিগরি টিম হাসপাতালে ৯৫টি অকেজো মেশিন সচল করন।

অকেজো থেকে সচল হওয়া মেশিন গুলোর মধ্যে রয়েছে, ৬টি অ্যানেস্থেসিয়া মেশিন, ২৫টি সাকশন মেশিন, ১০টি আইসিইউ ভেন্টিলেটর, ৫টি অটোক্লেভ, ১ টি সি-আর্ম মেশিন, ২টি মনিটার, ৮টি ওটি টেবিল, ৫ টি ব্লাড ব্যাংক রেফ্রিজারেটর, ১০টি হাই ফ্লো নাসাল ক্যানুলা, ৫ টি আইসিইউ বেড, ৬ টি ওটি লাইট, ৫টি ডেন্টাল ইউনিট, ২টি ডায়াথার্মি মেশিন, ৪ ইসিজি মেশিন ও ১টি এক্সরে মেশিন সহ আরো ২০ টি মেশিন।

অ্যাকাডেমিক কাউন্সিল এর বর্ধিত সভায় রোগীদের অসন্তোষের মূল জায়গা মেডিসিন বিভাগ মূল ভবনে স্থানান্তরের সিদ্ধান্ত গৃহীত ও বাস্তবায়ন হয়েছে। ফলে পুরাতন ভবনটি পুরোপরি ইনডোর ভবন হিসেবে ব্যবহৃত হচ্ছে। আউটডোর বিভাগ স্থানান্তরিত হয়েছে নতুন ভবনে।

রোগীদের সুবিধার্থে নতুন আউটডোর ভবনে টিকেট কাউন্টার ও ডিসপেনসারি চালু করেছেন।

হাসপাতালে অতিরিক্ত দর্শনার্থী নিয়ন্ত্রণের জন্য দর্শনার্থী কার্ড প্রাথমিক ভাবে চালু করেছিলেন।

পরবর্তীতে পুরো হাসপাতাল দর্শনার্থী কার্ডের আওতায় আনার পরিকল্পনা ছিল।

রোগী ও স্বজনদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগের ভিত্তিতে হাসপাতালে সকল স্বেচ্ছাসেবী ট্রলি ম্যানকে বহিষ্কার করেছেন

নতুন ৪৬ জন জনবল প্রাপ্তির পর বর্তমানে ট্রলি ম্যানের দায়িত্ব দেয়া হয়েছে সরকারি স্টাফদের।

অ্যাম্বুলেন্স সিন্ডিকেট উৎখাত করেছিলেন। বেসরকারি কোনো অ্যাম্বুলেন্স হাসপাতাল চত্বরে অবস্থান করতে পারবে না। রোগী নিয়ে আসলে তাদের নামিয়ে দিয়ে দ্রুত হাসপাতাল চত্বর ত্যাগ করতে হবে। হাসপাতাল অভ্যন্তরে অ্যাম্বুলেন্স পার্কিং করে রোগী ধরতে পারবে না বেসরকারি অ্যাম্বুলেন্স। এর বিপরীতে সরকারি ৭টি অ্যাম্বুলেন্স পার্কিং করা হয়েছে জরুরি বিভাগের সামনে। পাশাপাশি সরকারি অ্যাম্বুলেন্সের ভাড়া তালিকা টাঙিয়ে দেয়া হয়েছিল জরুরি বিভাগে। হাসপাতালে সরকারি অ্যাম্বুলেন্স পেতে ০১৭৮২৭৫৫৫০০ নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছিল।

হাসপাতালর ল্যাব সম্প্রসারণসহ সকল কাউন্টারে অটোমেশন চালু করা হয়েছে সম্পুর্ন ভাবে।

হাসপাতালে রোগী বহনের সকল পুরাতন ট্রলি মেরামত ও নতুন করে আরো ১০টি ট্রলি প্রদান করা হয়েছে।

গঠন করেছিলেন ৭টি মনিটরিং টিম । এই মনিটরিং টিম বিকাল ও রাতে হাসপাতালের বহিঃ ও অন্তঃ বিভাগে মনিটরিং হত। এই কাজে উচ্চ পর্যায়ে আরো ৫টি মনিটরিং টিম গঠন করা হয়েছিল।

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদনের প্রেক্ষিতে ১০০টি সিলিং ফ্যান লাগানোর ব্যবস্থা করেছিলেন।

হাসপাতালের সিসিইউ ভবন সংস্কার করেছিলেন। এবং আধুনিক সিসিইউ ওয়ার্ড রোগী সেবার জন্য উন্মুক্ত করেছিলেন।

হাসপাতালের ২য় তলা শিশু ওয়ার্ড সংস্কার করেছিলেন।

গাইনি ওটি, বিশেষায়িত ওটি চালু করা হয়েছে।

বিশেষায়িত ওটি তে মাইক্রোস্কোপ দিয়ে নিউরো সার্জারি অপারেশন করার ব্যবস্থা করে দিয়েছেন।

হাসপাতালে নতুন ভাবে আধুনিক মানের মানসিক বিভাগ চালু করা হয়েছে।

ক্যাজুয়ালিটি বিভাগ স্থাপন।

হাসপাতালের বহির্বিভাগের আউটডোর রোগী জন্য খাবার পানির একাধিক ফিলটার বসানো হয়েছে। পাশাপাশি হাসপাতালের সামনে পুরাতন খাবার পানির ২টি ট্যাংকি মেরামত কাজ করা হয়েছে।

হাসপাতালের ৫ম তলায় ২২টি কেবিন আধুনিকায়ন করা হয়েছে।

হাসপাতালের সকল টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদনের প্রেক্ষিতে অস্থায়ী ভাবে ৯০ জন হরিজন সম্প্রদায়ের সদস্যদের ব্যবস্থা করেছিলেন। যা নিয়মিত ভাবে জারি ছিল।

হাসপাতালের পরিচ্ছন্নতায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল।

হাসপাতালের বিভিন্ন স্থানে বিন বসানো হয়েছে ও পরিচ্ছন্নতা নিশ্চিত করেছেন।

হাসপাতালের মেঝে পরিষ্কার পরিচ্ছন্নতা উন্নয়নের নিমিত্তে অটোমেটিক মেশিনের ব্যবস্থা করেন।

হাসপাতাল জীবানুমুক্ত রাখার জন্য ২০টি ন্যানো স্প্রে মেশিন আনা হয়েছে। যা চলমান আছে।

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদনের প্রেক্ষিতে হাসপাতালের ১০০টি টয়লেটের দরজা ও জানালা মেরামত ও পরিবর্তনের কাজ করেছিলেন।

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদনের প্রেক্ষিতে নতুনভাবে আরো ১০০টি বেড ক্রয় করে ওয়ার্ডে দিয়েছিলেন হয়েছে।

হাসপাতালে রোগীর দালাল, বাহিরের ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধি, হকার ছদ্মবেশে হাসপাতালে প্রবেশকারীদের দেখা মাত্রই ধরে পুলিশের নিকট হস্তান্তর করার ব্যবস্থা করেছিলেন । ইতোমধ্যে অসংখ্য দালাল, প্রতারক ও হকারকে আটক করে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

সব চাইতে কঠিন কাজ ছিল হাসপাতালের এলাকায় এবং এলাকার সামনের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ যা তিনি করে দেখিয়েছিলেন।

সম্পূর্ণ আলাদা ভবনে তাপমাত্রা নিয়ন্ত্রণ করত: ঔষধ ও অন্যান্য দ্রব্যাদি মান সম্মত ভাবে সংরক্ষণ ও সরবরাহ করার ব্যাবস্থা।

বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হাসপাতালে অবাধে প্রবেশ প্রতিহত করা হয়েছে। ঔষধ কোম্পানির প্রতিনিধিদের কয়েক দফা আটক করে পরবর্তীতে তাদের কর্তৃপক্ষ এসে মুচলেকা দিয়ে নিয়ে গেছে যা চলমান ছিল।

হাসপাতাল থেকে মেঘনা ব্যাংক অপসারণের নোটিশ দিযে নতুন ভবন থেকে সরিয়ে নেয়ার ব্যবস্থা করেছেন। ওই স্থলে বহির্বিভাগের ঔষধ বিতরণ কেন্দ্র করেছেন। ফলে রোগী সেবার জায়গা বৃদ্ধি পেয়েছে।

বিগত এক মাসে ডাক্তার, নার্স, ৩য় ও ৪র্থ শ্রেণিসহ আউটসোর্সিং জনবলের অনেকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া।

অভিযোগের ভিত্তিতে হাসপাতালের একজন ওয়ার্ড মাস্টার ও একাধিক স্টাফকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।

হাসপাতালে নষ্ট লিফট মেরামতসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি লিফট ম্যানদের নির্ধারিত পোশাক বিতরণ করেছিলেন।

হাসপাতালে ৮০ টন নতুন এসি এবং ল্যাব এর জন্য উচ্চ ক্ষমতা সম্পূর্ণ সার্ভিস ক্যাবল লাগানোর ব্যবস্থা করেছিলেন।

রোগী ও স্বজনদের সাথে ভাল ব্যবহারসহ সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য সকল নার্সদের সতর্ক করেন।

হাসপাতালের সকল নার্স ও স্টাফদের নির্ধারিত পোশাক বিতরণ। নির্ধারিত পোশাক পরিধান ও পরিচয় পত্র বহন বাধ্যতামূলক করা হয়েছে।

আউটসোর্সিং জনবল, ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারী এবং সিনিয়র স্টাফ নার্সদের পুনঃবিন্যাস শুরু হয়েছে। এটি সম্পূর্ণ করে গোপন সিন্ডিকেট ভেঙ্গে দিয়েছিলেন ।

ওটিতে অপারেশনের সময় হয়রানি কমানোর জন্য হাসপাতালের নিজস্ব ওটি লিস্ট বানিয়েছেন।

হাসপাতালে বৃক্ষ রোপণ ও সবুজায়ন প্রকল্প সম্পূর্ণ করা হয়েছে। হাসপাতাল চত্বরের সৌন্দর্য বর্ধনে হাসপাতালের মূল ভবনের সামনে ফুলেল বাগান, ওয়াকওয়ে, বসার স্থান ও প্রধান ফটক এবং রাস্তার প্রশস্তকরণ করা হয়েছে। মূল গেটের সামনে ২টি পানির ফোয়ারা নির্মাণ করা হয়েছে।

হাসপাতালের ভবন গুলো অনেক বছরের পুরাতন হওয়ায় ছারপোকা ও তেলাপোকার বিস্তার রোধে পেস্ট কন্ট্রোল শুরু করা হয়েছে।

মর্ডানাইজেশন ভবনে আধুনিক ফিজিওথেরাপি সেন্টার স্থাপন করা ও হাসপাতালের লিলেন প্লান্ট আধুনিকায়ন করণ হয়েছে।

অগ্নিনির্বাপক ব্যবস্থা আরো জোরদার করার জন্য নতুন করে আরো অগ্নিনির্বাপক যন্ত্রের চাহিদা মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরে প্রেরণ ।

হাসপাতালের চিকিৎসক ও স্টাফদের জন্য একটি বড় মোটর সাইকেল গ্যারেজ নির্মাণের উদ্যোগ। নতুন ভবনের ৬ষ্ঠ তলায় ৫০ বেডের আইসিইউ।

পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর আগামী ১ বছরের অধিক সময় হাসপাতালের রোগী সেবার মান উন্নয়নের লক্ষ্যে ভবিষ্যতে যে সকল চাহিদা ও দাবি এবং পরিকল্পনা স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরে প্রেরণ করেছেন। তার দীর্ঘ মেয়াদী কর্ম পরিকল্পনার মধ্যে রয়েছে, ২৫০০ শয্যার অনুমোদনের জন্য প্রস্তাব প্রেরণ, হাসপাতালের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বর্তমানে ১০০০ শয্যা হাসপাতালটিকে ৩০০০ শয্যায় উন্নীতকরণ উদ্দেশ্য পুরাতন ৫ তলা ভবনটি পর্যায়ক্রমে ২০ তলা পর্যন্ত ঊর্ধ্বমুখী সম্প্রসারণ, ১০ তলার ভিত্তি প্রস্থের উপর ৫ তলা পর্যন্ত নির্মিত নতুন মেডিসিন ভবনটি ৬ থেকে ১০ তলা পর্যন্ত ভবন নির্মাণ, মডেলে ফ্যামিলি প্লানিং ভবনের স্থলে ২০ তলা ভবন নির্মাণ করা, ক্যাজুয়ালটি বিভাগে ১০০ শয্যার ভৌত অবকাঠামো, ওটি ও পোস্ট অপারেটিভ ব্লক তৈরি, অ্যাম্বুলেন্স পার্কিং করার জন্য স্যাড তৈরি, শয্যা অনুযায়ী পদ সৃজন করে সচল পদে পদায়ন ও নিয়োগ নিশ্চিত করা, হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক, টেকনিশিয়ান, ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারী এবং আউটসোর্সিং জনবল নিয়োগের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরে চাহিদা প্রেরণ করেছিলেন।

দীর্ঘদিনের অনিয়ম, অব্যবস্থাপনা, দালালচক্র ও নানা সংকটের মধ্যে প্রতিষ্ঠানটির প্রশাসনিক কার্যক্রমে শৃঙ্খলা ফেরানো এবং চিকিৎসাসেবার মানোন্নয়নে একের পর এক উদ্যোগ গ্রহণ করেছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর। কিন্তু দায়িত্ব পালনের প্রায় দুই বছরের কাছাকাছি সময়ে হঠাৎই তাঁকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়ার প্রজ্ঞাপন জারির ঘটনায় নতুন করে আলোচনায় এসেছে হাসপাতালটির ভবিষ্যৎ নেতৃত্ব।

১০ নভেম্বর ২০২৬ তারিখে প্রকাশিত সংবাদ অনুযায়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীরের চাকরি পুনরায় সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। ফলে শেবাচিম হাসপাতালের পরিচালকের দায়িত্ব থেকে তাঁকে প্রত্যাহার করা হচ্ছে। তবে তাঁর স্থলাভিষিক্ত হিসেবে এখনো নতুন কোনো পরিচালকের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

হাসপাতালের মিডিয়া মুখপাত্র ডা. মাজহারুল রেজাউল রেজা প্রজ্ঞাপনের বিষয়টি নিশ্চিত করে জানান, পরবর্তী পরিচালক কে হচ্ছেন, সে বিষয়ে তাঁদের কাছে এখনো কোনো দাপ্তরিক আদেশ পৌঁছায়নি।

হাসপাতালের দীর্ঘ ৪৫ বছরের ইতিহাসে প্রথম সামরিক কর্মকর্তা হিসেবে পরিচালকের দায়িত্ব গ্রহণ করেন ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর। ২০২৪ সালের ২৫ নভেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর হাসপাতালের প্রশাসনিক শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং চিকিৎসাসেবার বিভিন্ন সংকট নিরসনের প্রত্যাশা নিয়ে তাঁর ওপর দায়িত্ব অর্পণ করা হয়েছিল।

মশিউল মুনীরের দায়িত্বকালীন বিভিন্ন উদ্যোগ নিয়ে স্থানীয় পর্যায়ে ইতিবাচক আলোচনা তৈরি হয়েছে। তবে হাসপাতালের দীর্ঘদিনের সমস্যা যে পুরোপুরি সমাধান হয়ে গেছে, এমন দাবি করার সুযোগ নেই। এখনো জনবল সংকট, রোগীর অতিরিক্ত চাপ, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং চিকিৎসাসেবার বিভিন্ন চ্যালেঞ্জ রয়ে গেছে।

এমন পরিস্থিতিতে তাঁর প্রত্যাবর্তনের খবরে হাসপাতালের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন সচেতন নাগরিকদের একটি অংশ। তাঁদের আশঙ্কা, প্রশাসনিক তদারকি ও শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে ধারাবাহিকতা না থাকলে পুরোনো অনিয়ম ও প্রভাবশালী সিন্ডিকেট আবারও সক্রিয় হওয়ার সুযোগ পেতে পারে।

সচেতন নাগরিকদের দাবি, হাসপাতালের পরবর্তী পরিচালক হিসেবে এমন একজন দক্ষ, সৎ, দায়িত্বশীল ও প্রশাসনিকভাবে কঠোর ব্যক্তিকে নিয়োগ দিতে হবে, যিনি চলমান উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে পারবেন। তাঁদের একটি অংশ বাংলাদেশ সামরিক বাহিনী থেকে পুনরায় পরিচালক নিয়োগের পক্ষেও মত দিয়েছেন।

এমনকি বরিশালবাসীর একটি অংশ ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীরকে পুনরায় শেবাচিমের পরিচালকের দায়িত্বে দেখতে চান বলে দাবি করেছেন। তাঁদের মতে, তাঁর সময়ে নেওয়া আধুনিকায়ন, প্রশাসনিক সংস্কার, দালালবিরোধী উদ্যোগ এবং রোগীসেবার উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

দক্ষিণাঞ্চলের লাখ লাখ মানুষের কাছে শেবাচিম হাসপাতাল শুধু একটি চিকিৎসাপ্রতিষ্ঠান নয়, বরং জীবন বাঁচানোর শেষ ভরসাগুলোর একটি।

তাই এই প্রতিষ্ঠানের পরিচালকের পদে কে আসছেন, সেটি নিছক প্রশাসনিক বদলির বিষয় নয়; এর সঙ্গে জড়িয়ে রয়েছে বিপুলসংখ্যক মানুষের চিকিৎসাসেবার স্বার্থ।

এখন প্রশ্ন উঠেছে, পরবর্তী পরিচালক হিসেবে আবারও কোনো সামরিক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হবে, নাকি স্বাস্থ্য ক্যাডারের কোনো বেসামরিক চিকিৎসক এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের হাল ধরবেন?

তবে ব্যক্তি পরিবর্তনের চেয়েও গুরুত্বপূর্ণ হলো শেবাচিমে শুরু হওয়া উন্নয়ন ও সংস্কার কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষা, রোগীদের হয়রানি বন্ধ, দালালমুক্ত পরিবেশ নিশ্চিত এবং চিকিৎসাসেবার মান আরও উন্নত করা।

বরিশালবাসীর প্রত্যাশা, পরিচালকের পদে এমন নেতৃত্ব আসুক, যাঁর কাছে পদ-পদবি নয়, বরং রোগীর জীবন, জনস্বার্থ এবং সরকারি হাসপাতালের সেবার মানই হবে সর্বোচ্চ অগ্রাধিকার।

শেবাচিমে পরিবর্তনের যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা যেন নতুন নেতৃত্বের হাত ধরে আরও এগিয়ে যায়—পিছিয়ে না পড়ে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল বিভাগ: ৯৩ টিনএজারের হদিস নেই
সেই ভয়াল ১২ নভেম্বর আজ, ভোলায় স্মরণসভাসহ নানা কর্মসূচি
বরিশালে সরকারি দামে মিলছে না এলপিজি: ১২ কেজির সিলিন্ডারে দিতে হচ্ছে ৩০০ টাকা বেশি
এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা
শুকনো মৌসুমে নাব্যতা সংকট: বরিশালে একের পর এক বন্ধ হচ্ছে নৌ-রুট
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com