Current Bangladesh Time
Monday November ১৬, ২০২৬ ৭:১৪ AM
Barisal News
Latest News
Home » চরফ্যাশন » ভোলা » মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় চরফ্যাশনের যুবকের মৃত্যু
১৩ November ২০২৬ Friday ১:১৩:৪৫ PM
Print this E-mail this

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় চরফ্যাশনের যুবকের মৃত্যু


চরফ্যাশন ((ভোলা) প্রতিনিধি:

জীবিকার তাগিদে এবং পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে প্রবাসে পাড়ি দেওয়া ভোলার চরফ্যাশনের যুবক আনাস (২৪) আর ফিরবেন না। মালয়েশিয়ায় এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন তার মৃত্যু হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১০ নভেম্বর) মালয়েশিয়ায় কর্মস্থলসংক্রান্ত যাতায়াতের পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হন আনাস। দুর্ঘটনার পরপরই তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহত আনাস ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানাধীন ২১ নম্বর আহাম্মদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়ির আব্দুল হক হাওলাদারের একমাত্র ছেলে।

স্বজনরা জানান, পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনার আশায় প্রায় তিন বছর আগে ২০২৩ সালে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন আনাস। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে জীবিত অবস্থায় আর প্রিয়জনের কাছে ফেরা হলো না তার; এখন কফিনবন্দি হয়ে দেশে ফিরতে হচ্ছে এই তরুণকে।

পরিবারের একমাত্র ছেলেকে হারিয়ে বাবা-মাসহ স্বজনরা এখন পাগলপ্রায়। আনাসের অকালমৃত্যুর খবর গ্রামে পৌঁছালে পুরো আহাম্মদপুর ইউনিয়নজুড়ে শোকের ছায়া নেমে আসে। লাশ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল রেঞ্জের ডিআইজিসহ ঊর্ধ্বতন চার পুলিশ কর্মকর্তা বদলি
বরিশালের বিএম কলেজের নতুন অধ্যক্ষ মাহমুদুল ইসলাম
প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগ, বরিশালে বিসিবি পরিচালক মিজানুরের কুশপুত্তলিকা দাহ
বরিশালে দুই হাজার জলাশয়ের ৯০ শতাংশ ভরাট: আগুন নেভাতে পানি পায় না ফায়ার সার্ভিস
বরিশাল বিভাগ: ৯৩ টিনএজারের হদিস নেই
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com