Home » বরিশাল » কৃষি প্রণোদনায় বিনামূল্যে বীজ-সার পেলেন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা
২৫ November ২০২৬ Wednesday ১১:২৬:১৬ PM
কৃষি প্রণোদনায় বিনামূল্যে বীজ-সার পেলেন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা
মোঃ আলহাজঃ বরিশালের হিজলা উপজেলায় ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।খেসারি, মুগ, সয়াবিন ও সূর্যমুখীসহ বিভিন্ন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারের এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।গতকাল উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠানটি উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইলিয়াস সিকদার।অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তাসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় উপকারভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকদের উৎপাদন খরচ কমানো এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কৃষিবান্ধব বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। রবি মৌসুমে ডাল ও তেলজাতীয় ফসলের উৎপাদন বাড়াতে এ প্রণোদনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি পতিত জমি চাষের আওতায় আনা এবং কৃষকদের আর্থিকভাবে লাভবান করাও এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।তাঁরা আরও বলেন, কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নতমানের বীজ ও প্রয়োজনীয় সার বিতরণের ফলে ফসলের আবাদ বৃদ্ধি পাবে।এতে স্থানীয় কৃষি অর্থনীতিও আরও গতিশীল হবে।পরে তালিকাভুক্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের হাতে বিভিন্ন ফসলের বীজ ও প্রয়োজনীয় রাসায়নিক সার তুলে দেওয়া হয়।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল ডাকঘরে চার দিন ধরে সঞ্চয় ব্যাংকের লেনদেন বন্ধ, ভোগান্তিতে গ্রাহক
কাদায় ডোবা সড়ক, জলাবদ্ধতায় দুর্ভোগ; সুপেয় পানির সংকটে বরিশালের দুই লাখ মানুষ
কীর্তনখোলার পলিতে ভরাট হচ্ছে সাগরদী খাল
বরিশাল বিভাগে সারের ডিলারশীপ: ২৮৫ জনের মধ্যে ২৩৪ জনই রাজনীতি-সংশ্লিষ্ট
বরিশাল অবৈধ ইটভাটায় অভিযান: ভাঙন ঠেকাতে ভাটাপ্রতি ২ লাখ, ভাগ পেতেন সবাই