জাতীয় ছাত্রশক্তির সব পদ থেকে পদত্যাগ করলেন তোফাজ্জেল
পটুয়াখালী প্রতিনিধি:
Screenshot
জাতীয় ছাত্রশক্তির পটুয়াখালী জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্যসচিব পদসহ সংগঠনের সব সাংগঠনিক দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন তোফাজ্জেল হোসাইন।
শুক্রবার (২৭ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। একই সঙ্গে আজ থেকেই তার পদত্যাগ কার্যকর করার জন্য সংশ্লিষ্ট দায়িত্বশীলদের প্রতি অনুরোধ জানিয়েছেন।
পদত্যাগের বিবৃতিতে তোফাজ্জেল হোসাইন উল্লেখ করেন, ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী সময়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং বাংলাদেশকে একটি ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে এনসিপি যাত্রা শুরু করে। সংগঠনের লক্ষ্য ও আদর্শে অনুপ্রাণিত হয়ে জাতীয় ছাত্রশক্তির পটুয়াখালী জেলা শাখার কার্যক্রমের সূচনালগ্ন থেকেই তিনি সক্রিয়ভাবে সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছিলেন।
পদত্যাগের কারণ হিসেবে তোফাজ্জেল হোসাইন জানান, একটি দুর্ঘটনার পর শারীরিক ও ব্যক্তিগত বাস্তবতা এবং বর্তমান কর্মব্যস্ততার কারণে সাংগঠনিক কার্যক্রমে প্রয়োজনীয় সময় ও মনোযোগ দেয়া তার পক্ষে কঠিন হয়ে পড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
বিবৃতির শেষাংশে সংগঠনের সঙ্গে পথচলায় সহযোগিতা ও ভালোবাসা প্রদানকারী সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। পাশাপাশি পদ-পদবি কিংবা সাংগঠনিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে দেশ, মানুষের কল্যাণ ও ন্যায়ের পক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল ডাকঘরে চার দিন ধরে সঞ্চয় ব্যাংকের লেনদেন বন্ধ, ভোগান্তিতে গ্রাহক
কাদায় ডোবা সড়ক, জলাবদ্ধতায় দুর্ভোগ; সুপেয় পানির সংকটে বরিশালের দুই লাখ মানুষ
কীর্তনখোলার পলিতে ভরাট হচ্ছে সাগরদী খাল
বরিশাল বিভাগে সারের ডিলারশীপ: ২৮৫ জনের মধ্যে ২৩৪ জনই রাজনীতি-সংশ্লিষ্ট
বরিশাল অবৈধ ইটভাটায় অভিযান: ভাঙন ঠেকাতে ভাটাপ্রতি ২ লাখ, ভাগ পেতেন সবাই