Current Bangladesh Time
Monday November ৩০, ২০২৬ ৩:৪০ AM
Barisal News
Latest News
Home » গৌরনদী » বরিশাল » বরিশাল সদর » বরিশালে গ্রামীণ ব্যাংকে আগুন, পাসপোর্ট অফিস ও বিএম কলেজে ককটেল বিস্ফোরণ
৩০ November ২০২৬ Monday ১২:৫৪:১৮ AM
Print this E-mail this

বরিশালে গ্রামীণ ব্যাংকে আগুন, পাসপোর্ট অফিস ও বিএম কলেজে ককটেল বিস্ফোরণ


আমাদের বরিশাল ডেস্ক:

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে বরিশালের গৌরনদীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ছাড়া বরিশাল নগরীর বিভাগীয় পাসপোর্ট অফিস ও বিএম কলেজ এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (২৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে সাতটা ও আটটার দিকে পৃথকভাবে এসব ঘটনা ঘটে।

ঢাকা-বরিশাল মহাসড়কের পার্শ্ববর্তী গৌরনদী উপজেলার বার্থী এলাকার গ্রামীণ ব্যাংক কার্যালয় সংলগ্ন এলাকার বাসিন্দারা জানান, তিনটি মোটরসাইকেলে করে ছয়জন অজ্ঞাতনামা দুর্বৃত্ত এসে গ্রামীণ ব্যাংক কার্যালয়ের জানালার গ্লাস ভাঙচুর করে এবং পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় স্থানীয় বাসিন্দারা ডাকচিৎকার শুরু করলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে এলাকাবাসীর তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। খবর পেয়ে থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে।

এ বিষয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল বলেন, ‘পুরো বিষয়টি তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে পুলিশ কাজ শুরু করেছে।’

অন্যদিকে, একই দিন রাত আটটার দিকে বরিশাল নগরীর নথুল্লাবাদ এলাকার বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসের সামনে এবং এর আগে বিএম কলেজ এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ প্রসঙ্গে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ বলেন, ‘বরিশাল নগরীকে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। কেউ নগরীতে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে তাদের কঠোরভাবে দমন করা হবে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ঢাকা-বরিশাল রুটে বাস চলাচল বন্ধে চরম ভোগান্তিতে যাত্রীরা
বরিশালে রাতভর পাহারায় বিএনপির নেতাকর্মীরা, নৈরাজ্য প্রতিরোধে কঠোর হুঁশিয়ারি
বরিশাল ডাকঘরে চার দিন ধরে সঞ্চয় ব্যাংকের লেনদেন বন্ধ, ভোগান্তিতে গ্রাহক
কাদায় ডোবা সড়ক, জলাবদ্ধতায় দুর্ভোগ; সুপেয় পানির সংকটে বরিশালের দুই লাখ মানুষ
কীর্তনখোলার পলিতে ভরাট হচ্ছে সাগরদী খাল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com