Current Bangladesh Time
Friday June ২৬, ২০২৬ ২:৪০ PM
Barisal News
Latest News
Home » সংবাদ বিজ্ঞপ্তি » ‘মহাসেন’ মোকাবেলায় লোকবেতারের প্রস্তুতি
১৪ May ২০১৩ Tuesday ৭:৫৭:২৫ AM
Print this E-mail this

‘মহাসেন’ মোকাবেলায় লোকবেতারের প্রস্তুতি


lokbetar-monir-hossain-kamal ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির উপ-পরিচালক হাফিজ আহম্মেদ ও লোকবেতারের স্টেশন ম্যানেজার মনির হোসেন কামাল দুর্যোগের সতর্ক সংকেত নিয়ে লাইভ অনুষ্ঠান করছেন

ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির উপ-পরিচালক হাফিজ আহম্মেদ ও লোকবেতারের স্টেশন ম্যানেজার মনির হোসেন কামাল দুর্যোগের সতর্ক সংকেত নিয়ে লাইভ অনুষ্ঠান করছেন

ঘূর্ণিঝড় ‘মহাসেন’ মোকাবেলায় বরগুনা কমিউনিটি রেডিও ‘লোকবেতার’ ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে। ১৩ মে সোমবার সকালে লোকবেতারে জরুরী সভা করা হয়েছে। সভায় লোকবেতারের সম্প্রচার ২৪ ঘন্টা চালু রাখার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। তবে মাঝে মাঝে ট্রান্সমিশন যন্ত্র ঠান্ডা রাখার জন্য ঘোষনা দিয়ে অল্প সময়ের জন্য সম্প্রচার বন্ধ রাখা হতে পারে।

লোকবেতারের স্টেশন ম্যানেজার মনির হোসেন কামাল জানান, বিদ্যুৎ চলে গেলেও লোকবেতারের সম্প্রচার বিশেষ ব্যবস্থায় চালু রাখা হবে। বিদ্যুৎ ছাড়াই একটানা ৫ দিন সম্প্রচার চালু রাখার ব্যবস্থা করা হয়েছে।

লোকবেতারের পরিচালক তারেক মাহামুদ জানান, আবহাওয়ার বার্তা প্রচারের পাশাপাশি লোকবেতার ক্ষুদে বার্তা প্রচার করছে। ক্ষয়ক্ষতি রোধে এ নির্দেশনাগুলো মানার জন্য লোকবেতার আবারও সবাইকে অনুরোধ জানাচ্ছে। যাদের ক্ষেতের বোরো ফসল ৮০ ভাগ পেঁকেছে, তারা ফসল কেটে ঘরে উঠিয়ে ফেলুন। গ্রীষ্মকালীন শাক-সব্জির মাঁচা শক্ত করে বাধুন। খাবার যোগ্য হলে কেটে ঘরে তুলুন। যাদের ঘরের পাশে বড় গাছ রয়েছে, তার ডালপালা কেটে ফেলুন। লোকবেতারে বর্তমানে প্রতি ১৫ মিনিট পর পর ঘূর্ণিঝড়ের বার্তা প্রচার করা হচ্ছে।

সোমবার সন্ধ্যা ৬ টা থেকে সাড়ে ৬ টা পর্যন্ত মহাসেন মোকাবেলা এবং দুর্যোগে করণীয় বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠান করা হয়েছে। ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসূচি, বরগুনার উপ-পরিচালক হাফিজ আহম্মেদ ও লোকবেতারের স্টেশন ম্যানেজার মনির হোসেন কামাল এ অনুষ্ঠানটি করেন। ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির উপ-পরিচালক ঘূর্ণিঝড়ের বিভিন্ন সংকেত ও করণীয় নিয়ে ব্যাপক আলোচনা করেন।

হাফিজ আহম্মেদ জানান, ঘূর্ণিঝড়টি উত্তর দিকে যাচ্ছে। তার গতি পরিবর্তন না হলে এটি ভারতের উপর দিয়ে চলে যাবে। তবে এটি পূর্ব দিকে মোড় নিলে বাংলাদেশে আঘাত হানবে। তিনি আরো জানান, বর্তমানে ৪ নম্বর সতর্ক সংকেত চলছে। এ মুহুর্তে আশ্রয় কেন্দ্রে যাবার প্রস্তুতি নিয়ে রাখতে হবে। ৫ নম্বর সংকেত এলেই আশ্রয় কেন্দ্রে চলে আসতে হবে।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এর সংবাদ বিজ্ঞপ্তি পাতায় প্রকাশিত/প্রচারিত বিজ্ঞপ্তিগুলোতে প্রকাশিত তথ্য ও চিত্রের দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, ব্যক্তি ও বার্তাপ্রেরকের। বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য ও চিত্রের যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com