Current Bangladesh Time
Sunday September ২৭, ২০২৬ ১:২৪ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » ‘অধ্যক্ষকে লাঞ্ছিতকারীরা শিক্ষিত মানুষের নেতা হতে পারেনা’ – মামুন
১১ June ২০১৩ Tuesday ১:২৪:১৭ PM
Print this E-mail this

‘অধ্যক্ষকে লাঞ্ছিতকারীরা শিক্ষিত মানুষের নেতা হতে পারেনা’ – মামুন


mahmudul-hoque-khan-mamun মাহমুদুল হক খান মামুনবরিশাল :: বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আ’লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী মাহমুদুল হক খান মামুন বলেছেন, ‘অধ্যক্ষকে লাঞ্ছিত করিয়ে কেউ শিক্ষিত মানুষের নেতা হতে পারেনা। শিক্ষিত মানুষের কাছে তারা ভোট চাওয়ার অধিকারও হারিয়েছে। নির্বাচিত হলে বিএম কলেজের অধ্যক্ষ শংকর দাসের উপর হামলাকারী ও লাঞ্ছিতকারীদের আইনের আওতায় আনা হবে।’ ১১ জুন মঙ্গলবার বেলা ১১টায় বরিশাল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে মহাজোট সমর্থিত মেয়রপ্রার্থী তাকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করছেন। ‘দোয়াতকলম’ মার্কার পক্ষে মাইকে প্রচারণা চালানোর সময় মেয়র প্রার্থী হিরণের কতিপয় সমর্থকরা জেলা ওলামালীগের সাধারন সম্পাদক মাওলানা সোলায়মানকে মারধর করে উলঙ্গ করেছে বলে অভিযোগ করেন তিনি।

মেয়রপ্রার্থী মামুন নিজের জীবনের নিরাপত্তা নিয়ে আশংকা প্রকাশ করে বলেন, ‘আমার বাসার সামনে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন সবসময় ঘোরাঘুরি করে। আমাকে প্রতিনিয়ত হুমকি দেয়া হচ্ছে। রাত ১১টার পর আমার বাসা থেকে কোন কর্মী বের হলে তাকে গ্রেপ্তার করে মাদকসহ বিভিন্ন মামলায় জড়িয়ে জেলহাজতে পাঠানো হচ্ছে।’ তিনি এসময় আটক করা ১৫ কর্মীসমর্থকের মুক্তি দাবী করেন।

সংবাদ সম্মেলনে তিনি সদ্যবিদায়ী মেয়র হিরনকে উদ্দেশ্য করে বলেন,‘তিনি শহর উন্নয়নের নামে নিজের ও নিজের পরিবারের সকলের ব্যাংক ব্যালেন্সের উন্নয়ন করেছেন, দুর্ণীতি করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন।’

এসময় তিনি উপস্থিত সকলের প্রতি প্রশ্ন রেখে বলেন, ‘দেশে এমন কোন ব্যবসা আছে, যাতে পাঁচ বছরে সম্পদ ৫৬ গুণ করা যায়?’ ১৫ তারিখ নগরবাসী সকল অন্যায় ও দুর্ণীতি বিরুদ্ধে ব্যালটের মাধ্যমে জবাব দিবে।

তিনি আরো বলেন, ‘নগরবাসী ১৮ দল ও ১৪ দলের যাঁতাকল থেকে মুক্তি পেতে চায়। শিক্ষক নির্যাতন, চাঁদাবাজি, লুটপাট ও জমি দখলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে নগরবাসী ‘দোয়াতকলম’ মার্কায় ভোট দিয়ে আমাকে মেয়র পদে বিজয়ী করবেন।’

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক
বরিশালে আ.লীগের ঝটিকা মিছিলে চাপ বাড়ছে পুলিশের
ঢাকা-বরিশাল-পটুয়াখালী: মহাসড়কের ২৯ কিমিতে খানাখন্দ
চিফ হুইপের গাড়িবহরে হামলার ৪ বছর পর গ্রেপ্তার ৬
রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনে ‘জয় বাংলা’ স্লোগানের পর ককটেল বিস্ফোরণ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com